গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

‘দাদা, আপনি কালো, কালো অভিনেতা চাই না’

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৫ পিএম, ০৯ মে ২০২৬ | আপডেট: ১০:৪৩ এএম ২০২৬
‘দাদা, আপনি কালো, কালো অভিনেতা চাই না’
ছবি

অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য -ইনস্টাগ্রাম থেকে

অভিনয়ের জোরে বিনোদন দুনিয়ায় নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন বাঙালি অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। সম্প্রতি বলিউডে বর্ণবিদ্বেষের প্রভাব নিয়ে মুখ খুলেছেন তিনি। তাঁর মতে, এটি ইন্ডাস্ট্রির গভীরে গেঁথে থাকা একটি সমস্যা, যার প্রভাব আজও কাস্টিংয়ে দেখা যায়। তিনি জানান, নিজের গায়ের রঙের কারণেই তাঁকে একাধিক প্রজেক্ট থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, রঙের ভিত্তিতে বৈষম্য আজও বিনোদনজগতে বিদ্যমান।

বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে দিব্যেন্দু বলেছেন, ‘কয়েক দিন আগে আমাকে একটি বিজ্ঞাপনের জন্য নির্বাচিত করা হয়েছিল। চার-পাঁচ দিন ধরে কথাবার্তাও চলছিল। শুটিংয়ের আর মাত্র তিন দিন বাকি ছিল। তখন আমি জানতে চাইলাম, শুটিং হবে কি না। ওরা আমাকে বলল, “না দাদা, আপনাকে রিপ্লেস করা হয়েছে। কারণ, আপনি কালো আর কালো অভিনেতা চাই না।” ঠিক এই ভাষাতেই আমাকে বলা হয়েছিল।’

অভিনেতার কথায়, ‘ব্যক্তিগতভাবে এই মন্তব্য আমাকে আঘাত করেনি। কারণ, নিজের পরিচয় নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এটা একটা গভীর সামাজিক সমস্যা। এর শিকড় অনেক গভীরে।’

দিব্যেন্দু আরো বলেন, ‘বিষয়টা শুধু ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে সীমাবদ্ধ নয়। ছোটবেলা থেকে মানুষকে কীভাবে শেখানো হচ্ছে, তার সঙ্গেও বিষয়টি জড়িয়ে। এটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু সহজে বদলানোও যায় না।’

দিব্যেন্দু ভট্টাচার্য জাপান এবং কোরিয়ার উদাহরণ টেনে বলেন, ‘ওই দেশগুলোতে শিশুদের ছোটবেলা থেকেই শিক্ষাব্যবস্থার মাধ্যমে শৃঙ্খলা ও সহমর্মিতা শেখানো হয়। কিন্তু ভারতে এই মূল্যবোধ অনেকটাই পারিবারিক শিক্ষার ওপর নির্ভর করে। পরিবারে যদি সেই শিক্ষা দেওয়া হয়, তবেই শিশুর মধ্যে সংস্কার গড়ে ওঠে।’

সম্প্রতি সনি লিভ-এ ‘অদেখা সিজন ৪’-এ দেখা গেছে দিব্যেন্দুকে। আশীষ আর শুক্লা পরিচালিত এই সিরিজে আরো অভিনয় করেছেন হর্ষ ছায়া, সূর্য শর্মা, অঙ্কুর রাঠি ও গৌতম রোডে।
সানা/আপ্র/৯/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের তরুণীর বাগদান
১৭ অক্টোবর ২০২৬

৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের তরুণীর বাগদান

ভালোবাসার ক্ষেত্রে বয়স যে বাধা নয়, তা আবারো আলোচনায় এসেছে ভারতের উত্তরপ্রদেশের এক ঘটনায়। সেখানে ৭৫ ব...

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রের অভিযোগ রাজনাথের
১৬ অক্টোবর ২০২৬

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রের অভিযোগ রাজনাথের

ভারতে চলমান আন্দোলনকে বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা করে আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতার মাধ্যমে...

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
১৬ অক্টোবর ২০২৬

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা অঞ্চলের একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরি...

সংঘাতের শঙ্কার মধ্যেও বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
১৬ অক্টোবর ২০২৬

সংঘাতের শঙ্কার মধ্যেও বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেও বিশ্ববাজারে তেলের দাম কমেছে। শ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে