গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৭ জুন ২০২৬

মেনু

এবার বাব আল-মান্দেব বন্ধের হুমকি হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:৪৭ এএম ২০২৬
এবার বাব আল-মান্দেব বন্ধের হুমকি হুতিদের
ছবি

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ৩৮ দিনের উত্তপ্ত পরিস্থিতির পর শান্তি স্থাপনের আশা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। বিবাদমান দুই পক্ষ আলোচনার টেবিলে বসলেও কার্যকর কোনো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে নানা ধরণের চাপ প্রয়োগ করছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পাকিস্তান ও মিসরের মতো দেশগুলো জোর তৎপরতা চালালেও তা এখন পর্যন্ত সফল হয়নি।

ট্রাম্পের একের পর এক উসকানিমূলক কর্মকাণ্ডে তেহরান আবারো কঠোর অবস্থান নিয়েছে। শুক্রবার ইরান হরমুজ প্রণালি খুলে দিলেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন হুমকিতে পরিস্থিতি দ্রুত বদলে যায়। ট্রাম্প ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখার কথা জানিয়েছেন। পাশাপাশি তিনি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজের কবজায় নেওয়ার হুমকি দিয়েছেন। ট্রাম্প দাবি করেছেন আলোচনার টেবিলে ইরান সবকিছুতে রাজি হয়েছে যার মধ্যে ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়ার বিষয়ও অন্তর্ভুক্ত।

তবে, ট্রাম্পের এই দাবি ও হুমকিতে তেহরান তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। এরই পরিপ্রেক্ষিতে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই দেশটি আবারো প্রণালিটি বন্ধ করে দিয়েছে। দেশটির সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড খাতাম আল আম্বিয়া এই মার্কিন অবরোধকে জলদস্যুতা হিসেবে আখ্যায়িত করেছে। তাদের ভাষ্যমতে এই জলদস্যুতার কারণেই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরে গেছে। এখন থেকে এই কৌশলগত নৌপথটি দেশটির সশস্ত্র বাহিনীর কঠোর তত্ত্বাবধানে থাকবে। 

এদিকে, হরমুজের অস্থিরতার মধ্যেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বাব আল মান্দেব প্রণালি। ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী এই প্রণালি বন্ধ করার হুমকি দিয়েছে। খবর  আল জাজিরার। 

রোববার(১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে হুতি নেতা হুসেইন আল এজ্জি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি ইয়েমেন এই প্রণালি বন্ধ করে দেয় তবে তা খোলার ক্ষমতা কারোর নেই। ট্রাম্প ও তার সহযোগীদের সতর্ক করে তিনি বলেন, শান্তি বিনষ্টকারী কর্মকাণ্ড ও নীতি বন্ধ করাই তাদের জন্য মঙ্গলজনক।

বাব আল মান্দেব প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক বাণিজ্য পথ। ইয়েমেন উপকূলের কাছে অবস্থিত এই পথটি লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করেছে। সুয়েজ খাল দিয়ে যাওয়া জাহাজগুলোর জন্য এটি একটি কৌশলগত চেকপয়েন্ট হিসেবে পরিচিত। প্রণালিটির সংকীর্ণতম অংশ মাত্র ২৯ কিলোমিটার প্রশস্ত। এই রুটটি ব্যবহার করে মধ্যপ্রাচ্যের তেল ও জ্বালানি ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছায়। রাশিয়া থেকে আসা তেল ও অন্যান্য পণ্যও এশিয়ার দেশগুলোতে যাওয়ার জন্য এই পথটি ব্যবহার করে।

এসি/আপ্র/১৯/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

যুক্তরাজ্যে শিশুনিপীড়নে বাংলাদেশি বংশোদ্ভূত ইমামের ছয় বছরের কারাদণ্ড
০৬ জুন ২০২৬

যুক্তরাজ্যে শিশুনিপীড়নে বাংলাদেশি বংশোদ্ভূত ইমামের ছয় বছরের কারাদণ্ড

যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে বাংলাদেশি বংশোদ্ভূত শাহ মাসুকুর রশিদ নামে এক ব্যক্তিকে দুই শিশুকন্যার...

অবৈধ বিদেশি বিতাড়ন নিয়ে যা জানালো ভারত
০৬ জুন ২০২৬

অবৈধ বিদেশি বিতাড়ন নিয়ে যা জানালো ভারত

বাংলাদেশিসহ যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে ভারতে অবস্থান করছেন, তাঁদের বিরুদ্ধে দেশটির নিজস্ব আইন অনুযা...

৩৯ দেশের অভিবাসন বিধিনিষেধ বাতিল মার্কিন আদালতে
০৬ জুন ২০২৬

৩৯ দেশের অভিবাসন বিধিনিষেধ বাতিল মার্কিন আদালতে

বিশ্বের ৩৯টি দেশের আশ্রয়প্রার্থী ও অভিবাসনপ্রক্রিয়ার ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

ভারতের ওপর নিষেধাজ্ঞা বুমেরাং হবে, মন্তব্য পুতিনের
০৬ জুন ২০২৬

ভারতের ওপর নিষেধাজ্ঞা বুমেরাং হবে, মন্তব্য পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ভারতের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা ‘বুমেরাং’...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ঢাকা আর বাসযোগ্য নেই, সব রোগের মূল বুড়িগঙ্গা

রাজধানী ঢাকার বর্তমান পরিবেশ ও নাগরিক দুরবস্থা নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এটা (ঢাকা) আর বাসযোগ্য মনে হয় না। ঘর থেকে বেরোলেই নিঃশ্বাস নেওয়া যায় না, চারদিকে দূষিত বাতাস। আমার তো মনে হয়, ঢাকার সব রোগের মূলেই বুড়িগঙ্গা। আপনি কি মন্ত্রীর এই বক্তব্যে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে