গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

হরমুজ সংকটে বিশ্বে খাদ্যঝুঁকি তীব্র হওয়ার আশঙ্কা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:১৬ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৩:০৪ এএম ২০২৬
হরমুজ সংকটে বিশ্বে খাদ্যঝুঁকি তীব্র হওয়ার আশঙ্কা
ছবি

হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা অব্যাহত থাকলে তা শুধু জ্বালানি নয়, বৈশ্বিক খাদ্য নিরাপত্তার ওপরও গুরুতর চাপ সৃষ্টি করতে পারে -ফাইল ছবি

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় বিশ্বজুড়ে ফসল বপনের মৌসুমে বড় ধরনের সংকট তৈরি হচ্ছে, যার ফলে বৈশ্বিক খাদ্যসংকটের আশঙ্কা বাড়ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ। তিনি বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় “সময় দ্রুত ফুরিয়ে আসছে”।

এফএও–এর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সতর্ক করে বলেন, বর্তমানে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, সুদান, কেনিয়া, ব্রাজিল ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে ফসল বপনের মৌসুম চলছে। কিন্তু হরমুজ প্রণালিতে অচলাবস্থা চলতে থাকলে কৃষকরা বাধ্য হবেন কম উপকরণ ব্যবহার করে চাষাবাদ করতে, ফলে উৎপাদন কমে যাবে এবং খাদ্যের সহজলভ্যতা হ্রাস পাবে।

তিনি বলেন, হরমুজ প্রণালি বিশ্বের প্রায় ৩৫ শতাংশ জ্বালানি তেল, ২০ শতাংশ প্রাকৃতিক গ্যাস এবং ২০ থেকে ৩০ শতাংশ সারের সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এই পথ বন্ধ বা বাধাগ্রস্ত হলে বৈশ্বিক কৃষি উৎপাদন ও সরবরাহ চেইনে বড় ধরনের চাপ সৃষ্টি হবে।

জাতিসংঘের এই অর্থনীতিবিদ আরো বলেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হলেও বাজারে প্রভাব কাটিয়ে উঠতে অন্তত ৯০ দিন সময় লাগবে। এই সময়কে তিনি “অত্যন্ত গুরুত্বপূর্ণ” বলে উল্লেখ করেন। তার মতে, এই সময়ের মধ্যে সরবরাহ ব্যবস্থা পুনরায় সচল হলে বাজার কিছুটা স্থিতিশীল হতে পারে এবং সম্ভাব্য খাদ্যসংকট এড়ানো সম্ভব হবে।

তিনি সতর্ক করে বলেন, আগামী কয়েক দিনের মধ্যে যদি কোনো সমঝোতায় পৌঁছানোও হয়, তবুও ইতোমধ্যে হওয়া ক্ষতি পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব হবে না।

সূত্র জানায়, চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে অনিশ্চয়তা আরো গভীর হয়েছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে সারের সরবরাহ, কৃষি উৎপাদন এবং খাদ্য বাজারে এর সরাসরি প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা অব্যাহত থাকলে তা শুধু জ্বালানি নয়, বৈশ্বিক খাদ্য নিরাপত্তার ওপরও গুরুতর চাপ সৃষ্টি করতে পারে।
সানা/আপ্র/১৭/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নারীসহ নিহত ৮
১৭ অক্টোবর ২০২৬

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

নিউইয়র্কে ফেন্টানাইল খাইয়ে ছাত্রীকে ধর্ষণ, মৃত্যু
১৭ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে ফেন্টানাইল খাইয়ে ছাত্রীকে ধর্ষণ, মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি কলেজের আবাসিক কক্ষে ফেন্টানাইল নামের শক্তিশালী মাদক খাইয়ে এক ছাত্রীকে...

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ, সমালোচনায় মুসলিম সংগঠন
১৭ অক্টোবর ২০২৬

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ, সমালোচনায় মুসলিম সংগঠন

মুসলিম বিশ্বে বহুল পরিচিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...

ভারত-চীনের ওপর শতভাগ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
১৭ অক্টোবর ২০২৬

ভারত-চীনের ওপর শতভাগ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

ভারত ও চীনের ওপর শতভাগ শুল্ক আরোপের হুমকি থাকা একটি বিতর্কিত আইনের প্রয়োগ আপাতত স্থগিত করেছেন যুক্তর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে