গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট বাতিলের আশঙ্কা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:২৭ পিএম, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৯:৩০ এএম ২০২৬
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট বাতিলের আশঙ্কা
ছবি

ছবি সংগৃহীত

ইউরোপে মাত্র ছয় সপ্তাহ মতো উড়োজহাজের জ্বালানি (জেট ফুয়েল) অবশিষ্ট আছে বলে জানিয়েছেন জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল।

ইরানে যুদ্ধের জেরে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে থাকায় তেল সরবরাহে সংকটের কারণে ইউরোপে উড়োজাহাজের জ্বালানি ফুরিয়ে যাওয়ার মুখে রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পুনরায় সচল না হলে ফ্লাইট ‘দ্রুতই’ বাতিল হতে শুরু করবে।


বৃহস্পতিবার সংবাদমাধ্যম এপি’র সঙ্গে এক সাক্ষাৎকারে বিরোল একথা জানান। তিনি বলেন, “উড়োজাহাজের জ্বালানির ঘাটতির কারণে আমরা শিগগিরই এ শহর থেকে বি শহরে কিছু ফ্লাইট বাতিলের খবর শুনতে পাব।

হরমুজ প্রণালি অচল হওয়ার ফলে এযাবৎকালের সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছে, যা বিশ্ব পরিস্থিতিতেও প্রভাব ফেলছে বলে উল্লেখ করেন বিরোল।


ইরানে গত ফেব্রুয়ারির শেষদিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে জ্বালানির বাজারে সংকট তৈরি হয়েছে। ইরান বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছে।

ইরান ও যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইসলামাবাদে বৈঠকে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তবে দুইপক্ষের আলোচনা কোনও চুক্তি ছাড়াই শেষ হয়েছে।

আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা দেয়। 

ইরানের পর যুক্তরাষ্ট্রের এই অবরোধের কারণে প্রণালিটিতে অচলাবস্থা এখনও কাটেনি।

 

ডিসি/আপ্র/১৬/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নারীসহ নিহত ৮
১৭ অক্টোবর ২০২৬

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

নিউইয়র্কে ফেন্টানাইল খাইয়ে ছাত্রীকে ধর্ষণ, মৃত্যু
১৭ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে ফেন্টানাইল খাইয়ে ছাত্রীকে ধর্ষণ, মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি কলেজের আবাসিক কক্ষে ফেন্টানাইল নামের শক্তিশালী মাদক খাইয়ে এক ছাত্রীকে...

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ, সমালোচনায় মুসলিম সংগঠন
১৭ অক্টোবর ২০২৬

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ, সমালোচনায় মুসলিম সংগঠন

মুসলিম বিশ্বে বহুল পরিচিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...

ভারত-চীনের ওপর শতভাগ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
১৭ অক্টোবর ২০২৬

ভারত-চীনের ওপর শতভাগ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

ভারত ও চীনের ওপর শতভাগ শুল্ক আরোপের হুমকি থাকা একটি বিতর্কিত আইনের প্রয়োগ আপাতত স্থগিত করেছেন যুক্তর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে