গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে ভাঙার আশঙ্কা নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৯ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:০৬ এএম ২০২৬
যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে ভাঙার আশঙ্কা নেতানিয়াহুর
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (১৩ এপ্রিল) ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকের শুরুতে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং “যেকোনো সময় পরিবর্তিত হতে পারে”। হিব্রু সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম *টাইমস অব ইসরায়েল*।

নেতানিয়াহু জানান, পাকিস্তান থেকে ইরানের সঙ্গে আলোচনা শেষে ফেরার পথে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। তাঁর ভাষায়, আলোচনার শর্তাবলি ইরান “চরমভাবে লঙ্ঘন” করেছে, যা যুক্তরাষ্ট্র মেনে নিতে পারছে না।

তিনি আরো দাবি করেন, চুক্তি অনুযায়ী ইরানের হামলা বন্ধ করা এবং হরমুজ প্রণালি অবিলম্বে খুলে দেওয়ার কথা থাকলেও তা কার্যকর হয়নি। এ কারণে পরিস্থিতি আবারো উত্তেজনার দিকে মোড় নিচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর মতে, জেডি ভ্যান্স তাকে জানিয়েছেন-যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো ইরানের সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বন্ধ করা। আগামী কয়েক বছর বা এমনকি কয়েক দশকেও যাতে ইরানের ভেতরে কোনো ধরনের পারমাণবিক সমৃদ্ধকরণ না ঘটে, তা নিশ্চিত করতে চায় ওয়াশিংটন।


নেতানিয়াহু বলেন, এই লক্ষ্য ইসরায়েলের জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ।


ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, এ বিষয়ে দুই দেশের মধ্যে “নিরবচ্ছিন্ন সমন্বয়” চলছে।


দুই দেশের সম্পর্ক নিয়ে টানাপোড়েনের গুঞ্জনকে উড়িয়ে দিয়ে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে কোনো ফাটল ধরেনি; বরং সম্পর্ক আরো গভীর হয়েছে। তিনি দাবি করেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সমন্বয়ের মাত্রা ইতিহাসে নজিরবিহীন। তাঁর ভাষায়, প্রেসিডেন্ট ও প্রশাসনের সঙ্গে প্রতিদিনের যোগাযোগই এই সম্পর্কের প্রমাণ।


নেতানিয়াহুর বক্তব্য অনুযায়ী, হরমুজ প্রণালি নিয়ে অচলাবস্থা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে জটিলতা মধ্যপ্রাচ্যকে আবারো যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। পরিস্থিতি তাই অত্যন্ত সংবেদনশীল ও অনিশ্চিত অবস্থায় রয়েছে বলে তিনি সতর্ক করেন।


সানা/ডিসি/আপ্র/১৩/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের তরুণীর বাগদান
১৭ অক্টোবর ২০২৬

৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের তরুণীর বাগদান

ভালোবাসার ক্ষেত্রে বয়স যে বাধা নয়, তা আবারো আলোচনায় এসেছে ভারতের উত্তরপ্রদেশের এক ঘটনায়। সেখানে ৭৫ ব...

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রের অভিযোগ রাজনাথের
১৬ অক্টোবর ২০২৬

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রের অভিযোগ রাজনাথের

ভারতে চলমান আন্দোলনকে বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা করে আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতার মাধ্যমে...

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
১৬ অক্টোবর ২০২৬

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা অঞ্চলের একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরি...

সংঘাতের শঙ্কার মধ্যেও বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
১৬ অক্টোবর ২০২৬

সংঘাতের শঙ্কার মধ্যেও বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেও বিশ্ববাজারে তেলের দাম কমেছে। শ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে