গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় সদিচ্ছার আহ্বান গুতেরেসের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৩ পিএম, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০০:৩১ এএম ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় সদিচ্ছার আহ্বান গুতেরেসের
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠেয় সম্ভাব্য শান্তি আলোচনাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি উভয় পক্ষকে সদিচ্ছা নিয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে দীর্ঘদিনের উত্তেজনা নিরসনে কার্যকর অগ্রগতি অর্জন সম্ভব হয়।

শুক্রবার (১০ এপ্রিল) জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্তেফান দ্যুজারিক এ তথ্য জানান। তিনি বলেন, গুতেরেস এই কূটনৈতিক সুযোগকে যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন, যাতে একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ চুক্তির দিকে এগোনো যায় এবং পারস্পরিক উত্তেজনা প্রশমিত হয়।

মহাসচিব মনে করেন, পুনরায় যুদ্ধাবস্থায় ফিরে যাওয়ার ঝুঁকি এড়াতে সংলাপই একমাত্র কার্যকর পথ। বিরোধ নিরসনে সামরিক উত্তেজনার পরিবর্তে আলোচনার মাধ্যমেই টেকসই সমাধান সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

দ্যুজারিক আরো জানান, মহাসচিব জোর দিয়ে বলেছেন-আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা জরুরি, যার কোনো বিকল্প নেই।

এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান কূটনৈতিক তৎপরতায় সহায়তা করতে জাতিসংঘ মহাসচিবের একজন ব্যক্তিগত দূত বর্তমানে ওই অঞ্চলে অবস্থান করছেন বলেও ব্রিফিংয়ে জানানো হয়েছে।


সানা/ডিসি/আপ্র/১১/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭৩, নিখোঁজ ১৪
২১ অক্টোবর ২০২৬

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭৩, নিখোঁজ ১৪

ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জন...

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই
২১ অক্টোবর ২০২৬

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই

ভারত ও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। অমীমা...

ফ্রান্সে প্যারিসসহ কয়েকটি শহরে কারফিউ জারি
২০ অক্টোবর ২০২৬

ফ্রান্সে প্যারিসসহ কয়েকটি শহরে কারফিউ জারি

জ্বালানির বাড়তি দাম, জীবনযাত্রার ব্যয় আর সরকারি সেবার অবনতি নিয়ে শুরু হয়েছিল প্রতিবাদ। ধীরে ধীরে সে...

চীনে পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের সম্ভাবনা
২০ অক্টোবর ২০২৬

চীনে পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের সম্ভাবনা

আগামী মাসে চীনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই