গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে শোচনীয় পরাজয় দাবি রাশিয়ার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৫ পিএম, ০৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ০০:০৮ এএম ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে শোচনীয় পরাজয় দাবি রাশিয়ার
ছবি

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা-ফাইল ছবি

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে “বিনা উসকানিতে একপাক্ষিক ও আগ্রাসী হামলা” চালিয়েছে এবং ওই ঘটনায় তারা “শোচনীয় পরাজয়” বরণ করেছে।

স্পুতনিক রেডিওকে বুধবার দেওয়া বক্তব্যে জাখারোভা বলেন, রাশিয়া শুরু থেকেই এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করার প্রয়োজনীয়তা তুলে ধরেছে এবং পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই বলে মনে করে। তিনি বলেন, এই ধরনের সংঘর্ষ শুধুমাত্র উত্তেজনা বৃদ্ধি করে এবং আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করে।

রাশিয়ার এই মন্তব্য আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বিবৃতিতে জাখারোভা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে বলেন, একপাক্ষিক সামরিক পদক্ষেপগুলো আন্তর্জাতিক আইন ও সংহতির নীতির পরিপন্থী।

তবে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা ইরান থেকে রাশিয়ার এ দাবির ওপর প্রতিক্রিয়া বা কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশিত হয়নি। 
সানা/আপ্র/৮/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭৩, নিখোঁজ ১৪
২১ অক্টোবর ২০২৬

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭৩, নিখোঁজ ১৪

ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জন...

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই
২১ অক্টোবর ২০২৬

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই

ভারত ও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। অমীমা...

ফ্রান্সে প্যারিসসহ কয়েকটি শহরে কারফিউ জারি
২০ অক্টোবর ২০২৬

ফ্রান্সে প্যারিসসহ কয়েকটি শহরে কারফিউ জারি

জ্বালানির বাড়তি দাম, জীবনযাত্রার ব্যয় আর সরকারি সেবার অবনতি নিয়ে শুরু হয়েছিল প্রতিবাদ। ধীরে ধীরে সে...

চীনে পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের সম্ভাবনা
২০ অক্টোবর ২০২৬

চীনে পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের সম্ভাবনা

আগামী মাসে চীনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই