গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

দেশের জন্য জীবন দিতে ১ কোটি ৪০ লাখ ইরানি নিবন্ধন করেছেন: মাসুদ পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৮ পিএম, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:০৯ এএম ২০২৬
দেশের জন্য জীবন দিতে ১ কোটি ৪০ লাখ ইরানি নিবন্ধন করেছেন: মাসুদ পেজেশকিয়ান
ছবি

ছবি সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের জন্য জীবন দিতে এরই মধ্যে ১ কোটি ৪০ লাখ (১৪ মিলিয়ন) ইরানি অঙ্গীকার করেছেন। এমনকি আমি নিজেও জীবন দিতে প্রস্তুত।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান এক বক্তব্যে বলেন, ১৪ মিলিয়নের বেশি গর্বিত ইরানি তাদের জীবন উৎসর্গ করতে নিবন্ধন করেছেন। আমি আমার জীবন ইরানের জন্য উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম, আছি এবং থাকবো।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে ইরানের নেতৃত্ব দেশবাসীর মধ্যে প্রতিরোধ ও জাতীয় ঐক্যের বার্তা জোরদার করার চেষ্টা করছে। একই সঙ্গে সরকার দাবি করছে, বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বেচ্ছায় দেশ রক্ষায় এগিয়ে এসেছে।

এদিকে ইরানের রেলব্যবস্থা ব্যবহার না করতে দেশটির জনগণকে সতর্ক করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ট্রেনে ভ্রমণ করলে ‘জীবন ঝুঁকিতে পড়তে পারে’ বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে ফারসি ভাষায় পরিচালিত তাদের এক্স (সাবেক টুইটার) চ্যানেলে প্রকাশিত এক বার্তায় এই সতর্কতা দেওয়া হয়।

বার্তায় বলা হয়, ‘ইরানের নাগরিকদের প্রতি জরুরি সতর্কতা—আপনাদের নিরাপত্তার স্বার্থে অনুরোধ করা হচ্ছে, এখন থেকে রাত ৯টা (ইরান সময়) পর্যন্ত সারা দেশে ট্রেনে ভ্রমণ থেকে বিরত থাকুন।’

এতে আরো বলা হয়, ‘ট্রেনে উপস্থিত থাকা বা রেললাইনের আশপাশে অবস্থান করা আপনার জীবনের জন্য বিপজ্জনক হতে পারে।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল, এক্স

এসি/আপ্র/০৭/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নারীসহ নিহত ৮
১৭ অক্টোবর ২০২৬

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

নিউইয়র্কে ফেন্টানাইল খাইয়ে ছাত্রীকে ধর্ষণ, মৃত্যু
১৭ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে ফেন্টানাইল খাইয়ে ছাত্রীকে ধর্ষণ, মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি কলেজের আবাসিক কক্ষে ফেন্টানাইল নামের শক্তিশালী মাদক খাইয়ে এক ছাত্রীকে...

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ, সমালোচনায় মুসলিম সংগঠন
১৭ অক্টোবর ২০২৬

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ, সমালোচনায় মুসলিম সংগঠন

মুসলিম বিশ্বে বহুল পরিচিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...

ভারত-চীনের ওপর শতভাগ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
১৭ অক্টোবর ২০২৬

ভারত-চীনের ওপর শতভাগ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

ভারত ও চীনের ওপর শতভাগ শুল্ক আরোপের হুমকি থাকা একটি বিতর্কিত আইনের প্রয়োগ আপাতত স্থগিত করেছেন যুক্তর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে