গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

ভার্চুয়াল বৈঠক করেছেন দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা

হরমুজ খুলতে ৪০ দেশের জোট ঘোষণা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৫১ পিএম, ০৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৬:৫৮ এএম ২০২৬
হরমুজ খুলতে ৪০ দেশের জোট ঘোষণা
ছবি

ছবি রয়টার্স

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় সচল করতে যুক্তরাজ্যের নেতৃত্বে ৪০ দেশের একটি জোট গঠিত হয়েছে। ইরান–ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রভাবে অবরুদ্ধ হয়ে পড়া এই জলপথ খুলে দেওয়ার উপায় নিয়ে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) ভার্চুয়াল বৈঠকে মিলিত হন অংশগ্রহণকারী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।

বৈঠকে একটি যৌথ বিবৃতি সই করে ইরানকে হরমুজ প্রণালিতে অবরোধ বন্ধের আহ্বান জানানো হয়। একই সঙ্গে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করা হয়।

সম্মেলনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, প্রণালিটি অবরুদ্ধ করে ইরান “বেপরোয়া আচরণ” করছে, যা বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তাকে ব্যাহত করছে। তিনি আরো বলেন, একটি আন্তর্জাতিক নৌপথ দখলে নিয়ে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে রাখা হচ্ছে। তার এই বক্তব্যের পর বৈঠকটি রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত হয়।

বাণিজ্যিক জাহাজে হামলা এবং নতুন হামলার হুমকির কারণে পারস্য উপসাগর ও বিশ্ব মহাসাগর সংযোগকারী এই গুরুত্বপূর্ণ রুটে প্রায় সব ধরনের জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হয়ে বাজারে দাম বেড়ে গেছে।

তবে এই সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশ নেয়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, এই নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা আর যুক্তরাষ্ট্রের দায়িত্ব নয়। তিনি ইউরোপীয় মিত্রদের ভূমিকাও সমালোচনা করেন এবং সামরিক জোট নেটো থেকে যুক্তরাষ্ট্র সরে যেতে পারে বলেও ইঙ্গিত দেন।

বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা, জাপান ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ অংশ নেয়। জোটটি কেবল পশ্চিমা দেশ নয়, বরং স্ক্যান্ডিনেভিয়া, বাল্টিক অঞ্চলসহ বাহরাইন, পানামা ও নাইজেরিয়ার মতো দেশকেও অন্তর্ভুক্ত করেছে বলে জানানো হয়।

তবে বিশ্লেষকদের মতে, এই জোটের নৌ সক্ষমতা কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ ইরানের হাতে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ড্রোন ও মাইন ব্যবহারের সক্ষমতা রয়েছে, যা এই অঞ্চলে বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেন, সামরিক শক্তি দিয়ে প্রণালি খুলে দেওয়া বাস্তবসম্মত নয় এবং এটি দীর্ঘমেয়াদি সংঘাত বাড়াতে পারে। তার মতে, সমস্যার সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব।

শিপিং তথ্যভিত্তিক প্রতিষ্ঠান লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজে ২৩টি হামলার ঘটনা ঘটেছে, এতে ১১ জন নাবিক নিহত হয়েছেন।

ইরান পক্ষ থেকে বলা হয়েছে, শত্রুভাবাপন্ন নয় এমন জাহাজগুলো প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে পশ্চিমা দেশগুলোর জাহাজকে লক্ষ্য করে হামলার হুমকি অব্যাহত রয়েছে।

বৈঠক শেষে জানানো হয়, আগামী সপ্তাহে সামরিক পরিকল্পনাবিদদের অংশগ্রহণে আরো একটি পর্যায়ের আলোচনা হবে, যেখানে সংঘাত-পরবর্তী সময়ে নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার কৌশল নির্ধারণ করা হবে।
সানা/আপ্র/৩/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নারীসহ নিহত ৮
১৭ অক্টোবর ২০২৬

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

নিউইয়র্কে ফেন্টানাইল খাইয়ে ছাত্রীকে ধর্ষণ, মৃত্যু
১৭ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে ফেন্টানাইল খাইয়ে ছাত্রীকে ধর্ষণ, মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি কলেজের আবাসিক কক্ষে ফেন্টানাইল নামের শক্তিশালী মাদক খাইয়ে এক ছাত্রীকে...

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ, সমালোচনায় মুসলিম সংগঠন
১৭ অক্টোবর ২০২৬

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ, সমালোচনায় মুসলিম সংগঠন

মুসলিম বিশ্বে বহুল পরিচিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...

ভারত-চীনের ওপর শতভাগ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
১৭ অক্টোবর ২০২৬

ভারত-চীনের ওপর শতভাগ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

ভারত ও চীনের ওপর শতভাগ শুল্ক আরোপের হুমকি থাকা একটি বিতর্কিত আইনের প্রয়োগ আপাতত স্থগিত করেছেন যুক্তর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে