গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রমজান-ঈদের সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২১ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৮:৪১ এএম ২০২৬
রমজান-ঈদের সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত
ছবি

ছবি সংগৃহীত

নতুন বছর সামনে রেখে পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানালো সংযুক্ত আরব আমিরাত। দেশটির অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানিয়েছে, ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দেখা যেতে পারে। সে হিসাবে রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আর ২০২৬ সালে ঈদুল ফিতর শুরু হতে পারে ২০ মার্চ শুক্রবার।


সংযুক্ত আরব আমিরাতের সরকারি নীতিমালা অনুযায়ী, রমজান যদি ৩০ দিনে পূর্ণ হয়, তাহলে শেষ দিনটি ঈদের ছুটির সঙ্গে যুক্ত হয়। সে ক্ষেত্রে ১৯ থেকে ২২ মার্চ পর্যন্ত টানা চার দিনের ছুটি পেতে পারেন দেশটির বাসিন্দারা।


২০২৬ সালে ঈদুল আযহা হতে পারে বছরের সবচেয়ে দীর্ঘ সরকারি ছুটি। এই ছুটি শুরু হবে আরাফাত দিবস (জিলহজ ৯) দিয়ে, এরপর জিলহজের ১০, ১১ ও ১২ তারিখ ঈদুল আযহা পালিত হবে।


ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, আরাফাত দিবস পড়তে পারে মঙ্গলবার, ২৬ মে, আর ঈদুল আযহা শুরু হতে পারে বুধবার, ২৭ মে। ছুটি চলতে পারে শুক্রবার, ২৯ মে পর্যন্ত। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হলে, বাসিন্দারা টানা ছয় দিনের ছুটি উপভোগের সুযোগ পেতে পারেন। অন্যান্য ইসলামি উৎসবের মতোই, সংযুক্ত আরব আমিরাতে ঈদের চূড়ান্ত তারিখ নির্ভর করবে সরকারি চাঁদ দেখার ঘোষণার ওপর। কর্তৃপক্ষ সময় ঘনিয়ে এলে আনুষ্ঠানিকভাবে ছুটির তারিখ নিশ্চিত করবে। দেশটির সরকারি ১২ দিনের ছুটির বড় অংশই পড়ে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে। দেশটির সরকারি আইন অনুযায়ী, ঈদের তারিখ পরিবর্তনযোগ্য নয়। ইসলামিক হিজরি ক্যালেন্ডার ও চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের দিন নির্ধারিত হয়। তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী সম্ভাব্য তারিখ আগেভাগে অনুমান করা যায়। সূত্র: গালফ নিউজ


সানা/ওআ/আপ্র/১৭/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না
০৫ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না

মার্কিন নিষেধাজ্ঞা ইরানের অগ্রগতির গতি ধীর করতে পারলেও দেশকে অচল করে দিতে পারবে না বলে মন্তব্য করেছে...

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা
০৫ সেপ্টেম্বর ২০২৬

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের কাছে পারস্য উপসাগরে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্ক...

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন
০৫ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন

রাশিয়ার সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সাম্প্রতিক শব্দচয়নে একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছ...

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গাড়ির ইঞ্জিনের ভেতর লুকিয়ে প্রায় ৭৬ মাইল বা ১২২ কিলোমিটার পথ পাড়ি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে