গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রকে ভুল পথে নিচ্ছেন ট্রাম্প, জরিপের তথ্য

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:২১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:১৩ এএম ২০২৬
যুক্তরাষ্ট্রকে ভুল পথে নিচ্ছেন ট্রাম্প, জরিপের তথ্য
ছবি

ছবি সংগৃহীত

বেশিরভাগ মার্কিন প্রাপ্তবয়স্ক মনে করেন, নিজের দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ভুল পথে নিয়ে যাচ্ছেন। এক জরিপে উঠে এসেছে এমনি চাঞ্চল্যকর তথ্য। ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের একদিন আগে জরিপের ফলাফলটি প্রকাশ করা হয়। খবর দ্য গার্ডিয়ানের।

গত ২৭ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত এ জরিপ চালানো হয়। জরিপে অংশ নেওয়া ৫৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিনি মনে করেন, ট্রাম্প দেশকে খারাপে দিকে নিয়ে যাচ্ছে। যা তার প্রথম মেয়াদকালের সময়ের তুলনায় ১৩ পয়েন্ট বেশি।

ট্রাম্পের জনসমর্থনে রাজনৈতিক দলের মতো ভাগাভাগি হয়েছে বলে জরিপের ফলাফলে বলা হয়। ৯০ শতাংশ ডেমোক্র্যাট মনে করেন, দেশ এক বছর আগের তুলনায় খারাপ অবস্থায় আছে। আর ৮২ শতাংশ রিপাবলিকান মনে করেন পরিস্থিতি উন্নতি হয়েছে।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি বিশ্বাসও কমে গেছে। গত মার্চে চালানো এক জরিপে বলা হয়, যুক্তরাষ্ট্রের ৪৩ শতাংশ প্রাপ্তবয়স্ক প্রেসিডেন্ট, কংগ্রেস এবং আদালতের মধ্যে ক্ষমতা ভাগ করার চেকস অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা ভালোভাবে কাজ করছে বলে জানান। তবে, নতুন জরিপে মাত্র ৩২ শতাংশ মানুষ বলেছে তারা ভালোভাবে কাজ করার বিষয়টি অনুভব করেন।

জানুয়ারিতে পিউ রিসার্চ সেন্টারের করা একটি জরিপও দেখিয়েছে যে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পদক্ষেপগুলো জনপ্রিয় নয়। মাত্র ২৭ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিনি বলেছে, তারা তার সমস্ত বা বেশিরভাগ নীতি ও পরিকল্পনাকে সমর্থন করেন।

ট্রাম্প নিজের দল রিপাবলিকান পার্টির অনেকের সমর্থন হারিয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ৭৫ শতাংশ রিপাবলিকান মনে করেন ট্রাম্প নিজের কাজ করার জন্য মানসিক সক্ষমতা রাখেন। ২০২৬ সালের জানুয়ারিতে এ সংখ্যা কমে ৬৬ শতাংশে দাঁড়িয়েছে।

একই সময়ের মধ্যে ট্রাম্প অফিসে নৈতিকভাবে কাজ করছেন বলে মনে করা রিপাবলিকানদের সংখ্যা ৫৫ থেকে কমে ৪২ শতাংশে নেমে এসেছে।

সানা/ডিসি/আপ্র/২৪/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না
০৫ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না

মার্কিন নিষেধাজ্ঞা ইরানের অগ্রগতির গতি ধীর করতে পারলেও দেশকে অচল করে দিতে পারবে না বলে মন্তব্য করেছে...

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা
০৫ সেপ্টেম্বর ২০২৬

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের কাছে পারস্য উপসাগরে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্ক...

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন
০৫ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন

রাশিয়ার সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সাম্প্রতিক শব্দচয়নে একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছ...

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গাড়ির ইঞ্জিনের ভেতর লুকিয়ে প্রায় ৭৬ মাইল বা ১২২ কিলোমিটার পথ পাড়ি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে