গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:১৬ এএম ২০২৬
রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি
ছবি

ছবি সংগৃহীত

চলতি রমজানে ওমরাহ পালনকারীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। পবিত্র রমজানে মক্কায় মুসল্লির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ায় ভিড় নিয়ন্ত্রণ, যাতায়াত ও স্বাস্থ্য-নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। খবর খালিজ টাইমসের।

কর্তৃপক্ষ জানায়, নামাজের আগে ও পরে কেন্দ্রীয় এলাকায় অতিরিক্ত ভিড় তৈরি হয়। এ কারণে নির্ধারিত পথ ব্যবহার, সাইনবোর্ড অনুসরণ এবং নিরাপত্তা কর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। মসজিদের প্রবেশপথে ডিজিটাল সংকেত বসানো হয়েছে সবুজ মানে জায়গা খালি, লাল মানে পূর্ণ।

যানজট এড়াতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার সীমিত করা হয়েছে। বাস, ট্যাক্সি ও হারামাইন হাই স্পিড রেলওয়ে ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় এলাকায় মোটরসাইকেল, সাইকেল ও অনুমোদনহীন যানবাহন চলাচল নিষিদ্ধ।

বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লিদের জন্য আলাদা নামাজের স্থান এবং বৈদ্যুতিক কার্টের ব্যবস্থা রাখা হয়েছে। শিশুদের ঘন ভিড়ের এলাকায় না আনার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া পানিশূন্যতা এড়াতে পর্যাপ্ত পানি পান, প্রয়োজন অনুযায়ী বিশ্রাম, অগ্নিনিরাপত্তা বিধি মেনে চলা এবং ডিজিটাল অনুমতিপত্র সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। অস্ত্র বহন, ভিক্ষাবৃত্তি, অননুমোদিত বিক্রি ও চলাচলে বাধা সৃষ্টি কঠোরভাবে নিষিদ্ধ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এসি/আপ্র/২২/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, এখনো নিখোঁজ ৪৭৫৭
০৩ সেপ্টেম্বর ২০২৬

নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, এখনো নিখোঁজ ৪৭৫৭

চীনের সঙ্গে নেপালের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যায় নেপালে অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এখন...

মার্কিন হামলায় ইরানে শিশুসহ নিহত ১৮, আরো হামলার হুমকি ট্রাম্পের
০৩ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন হামলায় ইরানে শিশুসহ নিহত ১৮, আরো হামলার হুমকি ট্রাম্পের

ইরানে আরো হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ওয়াশি...

জন্মসূত্রে নাগরিকত্ব কঠিন করছে যুক্তরাষ্ট্র, আসছে নতুন নিয়ম
০২ সেপ্টেম্বর ২০২৬

জন্মসূত্রে নাগরিকত্ব কঠিন করছে যুক্তরাষ্ট্র, আসছে নতুন নিয়ম

সন্তানদের পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে মা-বাবার নাগরিকত্ব কিংবা অভিবাসন অবস্থার প্রমাণপত্র জমা দেওয়া...

৭১ বার আছাড় খেয়েও থামেননি, ৯১-এ পাহাড় জয়
০২ সেপ্টেম্বর ২০২৬

৭১ বার আছাড় খেয়েও থামেননি, ৯১-এ পাহাড় জয়

৯১ বছর বয়সে অ্যাপলাচিয়ান ট্রেইল পাড়ি দিয়ে সবচেয়ে বেশি বয়সী পর্বতারোহীর রেকর্ড পুনরুদ্ধার করেছেন যুক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আর্জেন্টিনার জার্সিতে শেষ হলো মেসির মহাকাব্য

লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ৩৯ বছরের এই কিংবদন্তির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ দৃশ্য হয়ে রইল গত জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল। স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেদিন আর্জেন্টিনার হাতে ওঠেনি বিশ্বকাপ। কিন্তু মেসির জন্য সেই হারই যেন তাঁর দুই দশকের আন্তর্জাতিক মহাকাব্যের শেষ পৃষ্ঠা হয়ে থাকল। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মেসি সঠিক সময়ে অবসর নিয়েছেন?

মোট ভোট: ২ | শেষ আপডেট: 2 দিন আগে