গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২২ জুলাই ২০২৬

মেনু

গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০০:২৪ এএম ২০২৬
গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় নিহত ৮
ছবি

দক্ষিণ গাজার খান ইউনিসে ‘ইয়েলো লাইন’ এলাকায় বিস্ফোরণের পর ধোঁয়া উড়তে দেখা যায় -ছবি রয়টার্স

গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। একই দিনে ইসরায়েল দক্ষিণ লেবাননেও একাধিক হামলা চালিয়েছে। রোববারের (১৫ ফেব্রুয়ারি) এই হামলাগুলো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির লঙ্ঘন বলে জানানো হয়েছে। 

 

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত চারজন নিহত হন। নাসের হাসপাতালের একটি সূত্র জানায়, হামলাটি গাজায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের নির্ধারিত তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর বাইরে ঘটে। 

 

এছাড়া উত্তর গাজার আল-ফালুজা এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাবুতে হামলায় আরো চারজন নিহত হন বলে আল-শিফা হাসপাতাল সূত্র জানিয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল। তবে দেশটির সামরিক বাহিনী দাবি করেছে, উত্তর গাজার একটি ভবনে সশস্ত্র ব্যক্তিরা ঢোকার পর সেখানে হামলা চালিয়ে অন্তত দুজনকে হত্যা করা হয়েছে। আরো একজনকে ‘তাৎক্ষণিক হুমকি’ হিসেবে উল্লেখ করে হত্যার কথাও বলা হয়েছে, যদিও এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি। 

 

এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্র ও ক্ষেপণাস্ত্র রাখার গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হলেও উভয় পক্ষের মধ্যে প্রায় প্রতিদিনই হামলার অভিযোগ উঠছে। গাজা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির পর ইসরায়েল ১,৫০০ বারের বেশি তা লঙ্ঘন করেছে। 

 

এ সময়ে অন্তত ৫৯১ জন নিহত ও ১,৫৯০ জন আহত হয়েছেন। চলমান যুদ্ধে গাজায় প্রায় ৭২ হাজার ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ৭১ হাজারের বেশি আহত হয়েছেন। অঞ্চলটির ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে এবং প্রায় ২০ লাখ মানুষ চরম মানবিক সংকটে বসবাস করছে।

 

ডিসি/ আপ্র/ ১৫.০২.২০২৬
 

সংশ্লিষ্ট খবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ফ্রান্সে
২২ জুলাই ২০২৬

১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ফ্রান্সে

১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে নতুন আইন পাস করেছে ফ্রান্সের পার্...

১১তম দিনেও ইরানে মার্কিন হামলা, তেহরানেও বিস্ফোরণ
২২ জুলাই ২০২৬

১১তম দিনেও ইরানে মার্কিন হামলা, তেহরানেও বিস্ফোরণ

টানা ১১তম রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাজধানী...

নিট প্রশ্নফাঁসে উত্তাল দিল্লি, চাপে মোদি সরকার
২২ জুলাই ২০২৬

নিট প্রশ্নফাঁসে উত্তাল দিল্লি, চাপে মোদি সরকার

ভারতের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁস, অনিয়ম ও...

বিশ্বকাপ শেষে কানাডায় ৫০ শতাংশ শুল্ক ট্রাম্পের
২১ জুলাই ২০২৬

বিশ্বকাপ শেষে কানাডায় ৫০ শতাংশ শুল্ক ট্রাম্পের

ফুটবল বিশ্বকাপ শেষ হতেই যুক্তরাষ্ট্রের অন্যতম সহ-আয়োজক কানাডার বিরুদ্ধে বড় বাণিজ্যিক পদক্ষেপ নিয়েছেন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই