গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

ইউরোপকে আশ্বস্ত করতে সম্মেলনে মার্কিন ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০২:০২ এএম ২০২৬
ইউরোপকে আশ্বস্ত করতে সম্মেলনে মার্কিন ডেমোক্র্যাটরা
ছবি

ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন ন্যুসাম -ছবি: ইপিএ

জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট নেতাদের অনেকেই অংশগ্রহণ করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় যুক্তরাষ্ট্র-ইউরোপ সম্পর্ক নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তার মধ্যে মার্কিন নেতারা মিত্রদের আশ্বস্ত করার চেষ্টা অংশ হিসেবে এই সম্মেলনে অংশ নিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।


সম্মেলনে অংশ নেওয়া ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন ন্যুসাম বলেন, ট্রাম্পের সময়কাল সাময়িক এবং কয়েক বছরের মধ্যে তিনি আর ক্ষমতায় থাকবেন না। তাঁর এই মন্তব্য ইউরোপীয় দেশগুলোকে আশ্বস্ত করার বার্তা হিসেবে দেখা হচ্ছে।


ডেমোক্র্যাট সিনেটর জিন শাহিন বলেন, ইউরোপ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র এবং সেই সম্পর্ক বজায় থাকবে। রিপাবলিকান সিনেটর থম টিলিসও বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে কোনো বিভাজন নেই এবং মার্কিন রাজনীতির বক্তব্য নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান। 

তবে ট্রাম্পের নতুন শুল্ক আরোপ এবং আন্তর্জাতিক নীতি পরিবর্তনের পরিকল্পনা ইউরোপে উদ্বেগ বাড়িয়েছে। ভার্জিনিয়ার সিনেটর মার্ক ওয়ার্নার সতর্ক করে বলেন, নির্বাচনসংক্রান্ত কিছু প্রস্তাব ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।


কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কার্টেজ বলেন, অর্থনৈতিক বৈষম্য কমিয়ে সাধারণ মানুষের উন্নয়ন নিশ্চিত করা জরুরি, নইলে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা শক্তিশালী হতে পারে। সম্মেলনে অংশ নেওয়া ডেমোক্র্যাট নেতারা জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র শুধু একজন প্রেসিডেন্টের মধ্যে সীমাবদ্ধ নয়। 

 

অ্যারিজোনার সিনেটর রুবেন গ্যালেগো বলেন, ইউরোপকে মনে রাখতে হবে যে যুক্তরাষ্ট্রে শক্তিশালী অংশীদারত্ব বজায় রাখার ইচ্ছা এখনো আছে।

 

ডিসি/আপ্র/১৫.০২.২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নারীসহ নিহত ৮
১৭ অক্টোবর ২০২৬

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

নিউইয়র্কে ফেন্টানাইল খাইয়ে ছাত্রীকে ধর্ষণ, মৃত্যু
১৭ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে ফেন্টানাইল খাইয়ে ছাত্রীকে ধর্ষণ, মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি কলেজের আবাসিক কক্ষে ফেন্টানাইল নামের শক্তিশালী মাদক খাইয়ে এক ছাত্রীকে...

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ, সমালোচনায় মুসলিম সংগঠন
১৭ অক্টোবর ২০২৬

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ, সমালোচনায় মুসলিম সংগঠন

মুসলিম বিশ্বে বহুল পরিচিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...

ভারত-চীনের ওপর শতভাগ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
১৭ অক্টোবর ২০২৬

ভারত-চীনের ওপর শতভাগ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

ভারত ও চীনের ওপর শতভাগ শুল্ক আরোপের হুমকি থাকা একটি বিতর্কিত আইনের প্রয়োগ আপাতত স্থগিত করেছেন যুক্তর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে