গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

বাংলাদেশের তরুণদের নিয়ে নেহা বোরার বক্তব্যে উত্তপ্ত ভারতের রাজনীতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫১ পিএম, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:০৫ এএম ২০২৬
বাংলাদেশের তরুণদের নিয়ে নেহা বোরার বক্তব্যে উত্তপ্ত ভারতের রাজনীতি
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশের তরুণদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারতের জেন-জিরা এখন গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে লড়াই করছেন বলে এক ভিডিও বার্তায় জানান ভারতের ছাত্রনেত্রী নেহা বোরা। তার এমন বক্তব্য নিয়ে উত্তপ্ত হয়েছে ভারতের রাজনৈতিক অঙ্গন।


দেশটির ক্ষমতাসীন দল বিজেপি অভিযোগ করেছে, নেহা বোরার বক্তব্যে স্পষ্ট হয়েছে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও তার সহযোগীরা সরকার পতনের চেষ্টা করছে। তারা গণতান্ত্রিক উপায়ের বদলে আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন করতে চাইছে।

এমন অভিযোগের প্রেক্ষিতে বিরোধী দল কংগ্রেস বলেছে, তরুণদের দমানোর জন্য বিজেপি গণতন্ত্রকে সামনে টেনে আনছে।

বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নেহার ভিডিও প্রকাশ করে বলেছেন, “রাহুল গান্ধীর পোস্টার গার্ল নেহা বোরা বলেছেন, ‘বাংলাদেশ আমাদের (ভোটাধিকারের) পথ দেখিয়েছে’। এটি সরকার পরিবর্তনের প্রকাশ্য স্বীকারোক্তি। রাহুল গান্ধী ও তার সহযোগীরা ভারতের গণতন্ত্রের জন্য হুমকি।”


পৃথক এক পোস্টে তিনি বলেন, নেহার বক্তব্য দেখিয়েছে রাহুল গান্ধীর সরকারের বিরুদ্ধ অবস্থান নেওয়া শুধু রাজনৈতিক বিষয় নয়। তিনি অভিযোগ করেন, কংগ্রেস নেতারা বাংলাদেশের আদলে সরকার পরিবর্তন করতে চান।

তার বক্তব্যের প্রতিবাদে কংগ্রেস নেতা রশিদ আলভি বলেছেন, বিজেপি গণতন্ত্রের কথা বলে, যেখানে কংগ্রেস এই গণতন্ত্রের জন্যই লড়াই করছে।


তিনি বলেছেন, “বিজেপি সেই গণতন্ত্রের কথা বলছে, যার জন্য আমরা লড়াই করছি। পুরো দেশ এই গণতন্ত্রের জন্য লড়াই করছে। কেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাওয়া হচ্ছে। কারণ তিনি ভারতের গণতন্ত্রকে হত্যা করেছেন।”

“বিজেপি গণতন্ত্রের দোহাই দিয়ে তরুণদের আওয়াজকে রুদ্ধ করতে পারবে না। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ এবং আমরা কোনোদিন আইন নিজের হাতে তুলে নেওয়াকে সমর্থন জানাইনি। ভারতে সরকার পরিবর্তনের যে কোনো প্রক্রিয়া হবে গণতন্ত্রের মাধ্যমে।”

সূত্র : টাইমস অব ইন্ডিয়া


ডিসি/আপ্র/১৫/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

মোদী ‘স্বৈরাচারী’, জরুরি অবস্থা জারির সাহস নেই: অভিজিত দীপকে
১৫ অক্টোবর ২০২৬

মোদী ‘স্বৈরাচারী’, জরুরি অবস্থা জারির সাহস নেই: অভিজিত দীপকে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কঠোর সমালোচনা করে একে ‘স্বৈরাচারী’ সরকার হিসেবে আখ্যা দিয়...

চীনের ওপর নির্ভরশীলতা ইউরোপের সার্বভৌমত্বের জন্য হুমকি: তাইওয়ান
১৫ অক্টোবর ২০২৬

চীনের ওপর নির্ভরশীলতা ইউরোপের সার্বভৌমত্বের জন্য হুমকি: তাইওয়ান

চীনের সরবরাহব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা ইউরোপের অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি স্বাধীনতা ও সার...

ইসরায়েলি বাহিনীর হাতে ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক: প্রতিবেদন
১৫ অক্টোবর ২০২৬

ইসরায়েলি বাহিনীর হাতে ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক: প্রতিবেদন

২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্...

‘মাদার অব অল বম্বস’ দিয়ে ইরানে হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র
১৫ অক্টোবর ২০২৬

‘মাদার অব অল বম্বস’ দিয়ে ইরানে হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

মার্কিন সামরিক বাহিনী ইরানের জ্বালানি অবকাঠামো এবং পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে ‘মাদার অফ অল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে