গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বন্দির সঙ্গে অবৈধ সম্পর্ক, নারী কারা কর্মকর্তার জেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৬ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২৩:৩২ এএম ২০২৬
বন্দির সঙ্গে অবৈধ সম্পর্ক, নারী কারা কর্মকর্তার জেল
ছবি

ছবি সংগৃহীত

ইংল্যান্ডে নিজ কর্মস্থলের এক বন্দির সঙ্গে দীর্ঘদিন ধরে অনৈতিক ও দুর্নীতিপূর্ণ সম্পর্ক গড়ে তোলার দায়ে শার্লট উইনস্ট্যানলি (২৭) নামে এক নারী কারা কর্মকর্তাকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তর শার্লট উইনস্ট্যানলি ডনকাস্টারের কাছে এইচএমপি লিন্ডহোম কারাগারে কর্মরত ছিলেন।

শেফিল্ড ক্রাউন কোর্ট জানায়, উইনস্ট্যানলি বন্দি জাভহারি ব্লেয়ারের (৩০) জন্য মোবাইল ফোন ও সিম কার্ডসহ একাধিক নিষিদ্ধ সামগ্রী কারাগারে পাচার করেন। এসব ডিভাইস ব্যবহার করে দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ চলত এবং ব্যক্তিগত ছবি ও ভিডিও আদান-প্রদান হতো।

আদালতে উপস্থাপিত প্রমাণে দেখা যায়, দুজন সোমবারকে ‘ডেট নাইট’ হিসেবে উল্লেখ করতেন। কারাগারের সিসিটিভি ফুটেজেও তাদের ঘনিষ্ঠ আচরণের দৃশ্য ধরা পড়ে।

প্রসিকিউশন জানায়, উইনস্ট্যানলি ব্লেয়ারকে কারাগারের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল তথ্য, বন্দিদের চলাচল ও নির্ধারিত তল্লাশি অভিযানের আগাম খবর দিয়েছিলেন।

বিচারক জেরেমি রিচার্ডসন বলেন, দায়িত্ব পালনের সময় উইনস্ট্যানলি দুর্নীতিবিরোধী প্রশিক্ষণ পেয়েছিলেন। তবুও তিনি জেনেশুনে নিয়ম ভেঙে অবৈধ সম্পর্কে জড়ান। এটি আমার দেখা সবচেয়ে গুরুতর ধরনের মামলা।

২০১৪ সালে সংগঠিত অপরাধে জড়িত থাকার দায়ে ব্লেয়ার সাড়ে ১২ বছরের সাজাপ্রাপ্ত হন। নতুন করে গাঁজা ও নিষিদ্ধ ডিভাইস রাখার দায়ে তাকে আরো ১৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ের পর আদালত জানায়, সরকারি দায়িত্বে থাকা কারো এমন আচরণ শুধু আইন লঙ্ঘনই নয় বরং জনআস্থার প্রতিও চরম বিশ্বাসঘাতকতা।

সূত্র: ইয়াহু

এসি/আপ্র/০৪/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের
২৫ সেপ্টেম্বর ২০২৬

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের

বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্...

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স
২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি বন্দর ইয়ানবু রক্ষায় সেনা, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা...

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য
২৫ সেপ্টেম্বর ২০২৬

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ওয়াশিংটনে ছিল নজিরবিহীন জাঁকজমক। বিমানঘাঁটিতে ব...

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই