গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফোন নম্বর ব্লক করায় প্রেমিককে ছুরি মেরে হত্যা, গ্রেফতার প্রেমিকা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৯ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১২:৪৮ এএম ২০২৬
ফোন নম্বর ব্লক করায় প্রেমিককে ছুরি মেরে হত্যা, গ্রেফতার প্রেমিকা
ছবি

ছবি সংগৃহীত

মোবাইল ফোনে কল ও মেসেজ ‘ব্লক’ করে দেয়াকে কেন্দ্র করে প্রেমিক-প্রেমিকার মধ্যে বিরোধের জেরে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। ভারতের ছত্তিশগড় রাজ্যে ঘটে যাওয়া এই ঘটনায় অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পেছনে ব্যক্তিগত সম্পর্কজনিত বিরোধ তথা মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করে দেয়াই প্রধান কারণ বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে কল ও মেসেজ ব্লক করে দেয়াকে কেন্দ্র করে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত তরুণের নাম কমতা প্রসাদ সূর্যবংশী (২৫)। তিনি ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি হোটেলে কাজ করতেন। পুলিশ জানায়, ছয় মাস আগে ইনস্টাগ্রামে রোশনি সূর্যবংশী (২২)-এর সঙ্গে তার পরিচয় হয় এবং পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত দুই-তিন দিন ধরে তাদের মধ্যে উত্তেজনা বাড়ছিল। অভিযোগ অনুযায়ী, কমতা হঠাৎ রোশনির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং তার নম্বর ও মেসেজ ব্লক করে দেন। এতে ওই তরুণী ক্ষুব্ধ হয় এবং কমতা অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এমন সন্দেহে রোশনি একটি ছুরি নিয়ে তার বাড়িতে যান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দরজা খোলার পর রোশনি কমতার কাছে তার মোবাইল ফোন দাবি করেন। কমতা ফোন দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রোশনি কমতার বুকে ছুরিকাঘাত করেন।

ঘরের ভেতরের হৈচৈ শুনে কমতার রুমমেট বাইরে এসে তাকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেয়ার চেষ্টা করা হলেও পথেই কমতার মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা সুম্মত সাহু জানান, অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, ‘অভিযুক্ত তরুণী ছুরি নিয়ে ভুক্তভোগীর কক্ষে যান এবং তাকে তার ফোন দিতে বলেন। একপর্যায়ে ধস্তাধস্তির সময় তিনি বুকে ছুরিকাঘাত করেন এবং এটি তাৎক্ষণিকভাবে প্রাণঘাতী ঘটনায় রূপ নেয়।’

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কমতা প্রসাদ সূর্যবংশী বিজেপি নেতা ও জেলা পঞ্চায়েত সভাপতি রাজেশ সূর্যবংশীর ভাতিজা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ওই তরুণী দাবি করেন, তিনি ভয় দেখানোর জন্যই ছুরি নিয়ে গিয়েছিলেন। তবে পুলিশ তার উদ্দেশ্য, তাদের সম্পর্কের ধরন এবং হত্যাকাণ্ডের আগে-পরে ঘটে যাওয়া ঘটনাগুলোর ধারাবাহিকতা ও প্রেক্ষাপট খতিয়ে দেখছে।

এসি/আপ্র/০৪/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?
১১ সেপ্টেম্বর ২০২৬

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের চারটি বিমান ছিনতাই ছিল শুধু একটি সন্ত্রাসী হামলা নয়; এটি ছিল বৈশ্বিক নিরা...

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা
১০ সেপ্টেম্বর ২০২৬

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর আল-মাখা (মোচা)-এর নিয়ন্ত্রণ নিয়েছ...

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের
১০ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে