গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

অদম্য কাপ টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তাসকিন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:০০ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২১:৫৮ এএম ২০২৬
অদম্য কাপ টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তাসকিন
ছবি

ছবি সংগৃহীত

সাইনাস সংক্রমণের কারণে বাংলাদেশ ক্রিকেটার তাসকিন আহমেদ বিসিবি আয়োজিত তিন দলের অদম্য কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না। তার বদলি হিসেবে ধূমকেতু একাদশ দলে যুক্ত হয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। বিসিবির এক বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, তাসকিন কয়েকদিন আগে সাইনাসের চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ নিয়েছেন এবং তাকে কিছুদিন বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে। এই কারণে বিশেষায়িত এই টুর্নামেন্টে অংশগ্রহণ থেকে তাকে বিরত থাকতে হচ্ছে।

তাসকিনের অনুপস্থিতিতে ধূমকেতু একাদশের শক্তি কিছুটা কমলেও দলে রয়েছে মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী এবং নাসুম আহমেদের মতো প্রভাবশালী পেসার ও স্পিনাররা, যারা দলের ভারসাম্য রক্ষা করবেন।

বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলের বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর এই টুর্নামেন্টটি আয়োজন করেছে বিসিবি, যাতে দেশের ক্রিকেটাররা তাদের ফাঁকা সময় কাজে লাগাতে পারেন। তিনটি দল বিভক্ত হয়ে টুর্নামেন্ট খেলবে।

টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ৩ এবং ৪ ফেব্রুয়ারি হবে অনুশীলন সেশন। ৫ ফেব্রুয়ারি ধূমকেতু এবং দুরন্ত দলের মধ্যকার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৬ ফেব্রুয়ারি দুর্বার দল মাঠে নামবে ধূমকেতুর বিরুদ্ধে। ৭ ফেব্রুয়ারি দুর্বার ও দুরন্ত দলের ম্যাচ অনুষ্ঠিত হবে। ৯ ফেব্রুয়ারি শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় হবে ফাইনাল ম্যাচ, যেখানে অংশ নেবে সেরা দুই দল।

এভাবে দেশের ক্রিকেটাররা অদম্য কাপের মাধ্যমে জাতীয় দলের বাইরে থেকেও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন।

একনজরে ধূমকেতুর স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহঅধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, মুকিদুল ইসলাম মুগ্ধ ও শরিফুল ইসলাম।

এসি/আপ্র/০৪/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোখ রেখে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ
২৬ অক্টোবর ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোখ রেখে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান পুরোপুরি বিপরীত। বাংলাদেশ দলের সাম...

সর্বোচ্চ দাম শরিফুলের, ২ কোটিতে তানজিদের সঙ্গে তাসকিন
২৬ অক্টোবর ২০২৬

সর্বোচ্চ দাম শরিফুলের, ২ কোটিতে তানজিদের সঙ্গে তাসকিন

আগামী ডিসেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি বা ডি থ্রি ট্রফি। যার শুরুট...

২৩ বছর পর ট্রফি জেতার স্বপ্নটা পূরণ করতে চাই: তপু বর্ম
২৬ অক্টোবর ২০২৬

২৩ বছর পর ট্রফি জেতার স্বপ্নটা পূরণ করতে চাই: তপু বর্ম

ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ, দীর্ঘ ৮ বছর পর দেশের দর্শকদের সামনে শিরোপা জয়ের হাতছানি। বাংলাদেশের অভি...

বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজ, মিস করবেন ডি থ্রি ট্রফি
২৬ অক্টোবর ২০২৬

বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজ, মিস করবেন ডি থ্রি ট্রফি

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দেখা যাবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে