গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মেনু

গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫২ পিএম, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:১৬ এএম ২০২৬
গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০
ছবি

ছবি সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে ভারী বৃষ্টির পর ময়লার ভাগাড়ের বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) গভীর রাতে বর্জ্যের স্তূপ ধসে আশপাশের তাঁবু ও ঝুপড়িঘর চাপা পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে।

গিনি সরকারের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ২টার দিকে কোনাক্রির গবেসিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ৩০ জন নিহত হওয়ার পাশাপাশি ছয়জন গুরুতর আহত হয়েছেন। আরো ১৬ জন আহত হলেও তাদের অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করেন কর্মীরা। খননযন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে ধসে পড়া বর্জ্যের স্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধসের পর বর্জ্যের স্তূপ এতটাই বিশাল আকার ধারণ করে যে এর নিচে একটি বহুতল ভবনও চাপা পড়তে পারত।

ঘটনাস্থলে সাইরে দিয়ালো নামে এক নারী সাংবাদিকদের জানান, এই দুর্ঘটনায় তার পাঁচ সন্তানই মারা গেছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি আমার সব সন্তানকে হারিয়েছি। এখন সৃষ্টিকর্তার ওপর ভরসা করা ছাড়া আমার আর কিছু করার নেই।’

দুর্ঘটনার মাত্র কয়েক দিন আগেই ভাগাড়টি বন্ধ করার সিদ্ধান্ত জানিয়েছিল গিনি সরকার। দেশটির আঞ্চলিক প্রশাসনমন্ত্রী জেনাব তোরে গত বৃহস্পতিবার জানিয়েছিলেন, ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ভাগাড়টি বন্ধ করে কোনাক্রির বাইরে বর্জ্য সরিয়ে নেওয়া হবে।

বর্ষাকালে পশ্চিম আফ্রিকার ঘনবসতিপূর্ণ ও অনুন্নত শহরগুলোতে ভূমিধস ও আকস্মিক বন্যায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। ভারী বৃষ্টির কারণে এবারও সেই আশঙ্কা সত্যি হলো কোনাক্রিতে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ। তিনি ক্ষয়ক্ষতি পর্যালোচনার পাশাপাশি উদ্ধারকাজ তদারক করেন। এ সময় সরকার স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার এবং উদ্ধারকর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও গিনিতে দারিদ্র্য ও অবকাঠামোগত সংকট প্রকট। দেশটিতে বিশ্বের অন্যতম বড় বক্সাইটের মজুত রয়েছে। সিমানদু অঞ্চলে রয়েছে বিপুল লৌহ আকরিকের মজুত। তবে বিশ্বব্যাংকের এপ্রিলের এক প্রতিবেদন অনুযায়ী, দেশটির ১ কোটি ৫১ লাখ মানুষের মধ্যে প্রায় ৩৭ লাখ মানুষ প্রতিদিন ৪ দশমিক ২০ ডলারের কম আয়ে জীবনযাপন করেন।

ময়লার ভাগাড়টি বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কয়েক দিনের মধ্যেই এমন ভয়াবহ দুর্ঘটনা গিনি সরকারের বর্জ্য ব্যবস্থাপনা ও নগর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

সূত্র: রয়টার্স

এসি/আপ্র/২৪/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মোদির সঙ্গে পুরো জাতির সমস্যা : ধ্রুব রাঠী
০৮ অক্টোবর ২০২৬

মোদির সঙ্গে পুরো জাতির সমস্যা : ধ্রুব রাঠী

ভোট চুরি, ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার প্রতিবাদে এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞা...

যাত্রীবাহী বাসে রাশিয়ার বোমা হামলায় ৩৩ জন নিহত
০৮ অক্টোবর ২০২৬

যাত্রীবাহী বাসে রাশিয়ার বোমা হামলায় ৩৩ জন নিহত

ইউক্রেনের দনবাস প্রদেশের দোনেৎস্কের ক্রামাতোর্সকে দুটি বাসে বোমাবর্ষণ করেছে রুশ সেনারা। এতে ৩৩ জন নি...

সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর কথা বিবেচনা করছে সিরিয়া
০৮ অক্টোবর ২০২৬

সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর কথা বিবেচনা করছে সিরিয়া

ইয়েমেনের ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে যুদ্ধ তীব্র হয়ে ওঠার মধ্যে প্রধান মিত্র সৌদি আরবে সামরিক সহায়...

কানাডীয় কবি অ্যান কারসন পাচ্ছেন সাহিত্যের নোবেল
০৮ অক্টোবর ২০২৬

কানাডীয় কবি অ্যান কারসন পাচ্ছেন সাহিত্যের নোবেল

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন কানাডীয় কবি, প্রাবন্ধিক ও ধ্রুপদী সাহিত্যের অধ্যাপক অ্যান কারস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই