গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

সেউতা থেকে ৫০০ শিশুকে মূল ভূখণ্ডে নেবে স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৩ পিএম, ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ০৩:৫৬ এএম ২০২৬
সেউতা থেকে ৫০০ শিশুকে মূল ভূখণ্ডে নেবে স্পেন
ছবি

ছবি সংগৃহীত

স্পেনের উত্তর আফ্রিকার ছিটমহল সেউতায় ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ৫০০ শিশুকে দেশটির মূল ভূখণ্ডে নেওয়ার পরিকল্পনা করছে মাদ্রিদ। স্পেনের অভিবাসনমন্ত্রী এলমা সাইজ এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

প্রাথমিকভাবে ৫০০ শিশুকে নেওয়ার কথা বলা হলেও পরে এ সংখ্যা পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো।

জুলাইয়ের শেষ সপ্তাহে মরক্কো থেকে ৭০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী আকস্মিকভাবে সেউতায় প্রবেশ করেন। গুজবে কান দিয়ে সাগর পেরিয়ে ও সীমান্তের বেড়া ডিঙিয়ে তারা ছিটমহলটিতে প্রবেশ করেছিলেন। আকস্মিক এই ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় সেউতা প্রশাসনকে।

পরে অধিকাংশ অভিবাসনপ্রত্যাশী মরক্কোয় ফিরে গেলেও নারী ও শিশুসহ কয়েক হাজার মানুষ স্পেনের মূল ভূখণ্ডে যাওয়ার আশায় সেউতায় থেকে যান। সেউতা কর্তৃপক্ষের ধারণা, প্রায় ১০ হাজার অভিবাসী এখনো সেখানে অবস্থান করছেন। তাদের মধ্যে প্রায় দুই হাজার অপ্রাপ্তবয়স্ক।

তবে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, সেউতায় এখনো প্রায় পাঁচ হাজার অভিবাসী রয়েছেন। আশ্রয়ের সংকট ও খাবারের তীব্র ঘাটতির কারণে তাদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। সেখানে অবস্থানরত বেশ কয়েকজন নারী যৌন হয়রানির শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

সেউতা কর্তৃপক্ষ ও মানবিক সহায়তাকারী সংস্থাগুলো অভিবাসীদের থাকার জায়গা ও খাবার সরবরাহের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্পেনের অভিবাসনমন্ত্রী জানান, ঝুঁকিতে থাকা শিশুদের মূল ভূখণ্ডে নিতে সেউতা কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে কেন্দ্রীয় সরকার। পরে স্পেনের শিশু সুরক্ষা প্রতিষ্ঠানগুলোর তত্ত্বাবধানে রাখা হবে তাদের।

স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের পরিকল্পনায় সংহতির ভিত্তিতে এসব শিশুকে স্পেনের বিভিন্ন অঞ্চলে গ্রহণের কথা রয়েছে। পাশাপাশি তাদের পালক পরিবারের কাছেও দায়িত্ব দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

সূত্র: এএফপি

এসি/আপ্র/২৩/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নারীসহ নিহত ৮
১৭ অক্টোবর ২০২৬

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

নিউইয়র্কে ফেন্টানাইল খাইয়ে ছাত্রীকে ধর্ষণ, মৃত্যু
১৭ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে ফেন্টানাইল খাইয়ে ছাত্রীকে ধর্ষণ, মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি কলেজের আবাসিক কক্ষে ফেন্টানাইল নামের শক্তিশালী মাদক খাইয়ে এক ছাত্রীকে...

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ, সমালোচনায় মুসলিম সংগঠন
১৭ অক্টোবর ২০২৬

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ, সমালোচনায় মুসলিম সংগঠন

মুসলিম বিশ্বে বহুল পরিচিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...

ভারত-চীনের ওপর শতভাগ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
১৭ অক্টোবর ২০২৬

ভারত-চীনের ওপর শতভাগ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

ভারত ও চীনের ওপর শতভাগ শুল্ক আরোপের হুমকি থাকা একটি বিতর্কিত আইনের প্রয়োগ আপাতত স্থগিত করেছেন যুক্তর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে