গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে আটক ‘সন্দেহভাজন’ ছাগল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৬ পিএম, ২১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০২:২০ এএম ২০২৬
যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে আটক ‘সন্দেহভাজন’ ছাগল
ছবি

ছবি সংগৃহীত

সচরাচর চোর-ডাকাত কিংবা দাগি আসামিদের পেছনেই ছুটতে দেখা যায় পুলিশকে। কিন্তু এবার এক অদ্ভুত ‘অভিযানে’ নামতে হলো যুক্তরাষ্ট্রের অবার্ন পুলিশকে। একটি আবাসিক ভবনে জোরপূর্বক প্রবেশের চেষ্টার অভিযোগে পুলিশ শেষমেশ ‘আটক’ করেছে একটি ছাগলকে!

রোববার (১৪ জানুয়ারি) সকালে অবার্ন পুলিশ বিভাগের কাছে একটি জরুরি কল আসে। জানানো হয়, ওয়েসলি হোমস নামক একটি ভবনে হট্টগোল চলছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, কোনো মানুষ নয়, বরং একটি ছাগল ওই ভবনের ভেতরে ঢোকার জন্য জোর জবরদস্তি করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে ওই চারপেয়ে সন্দেহভাজনকে আটক করেন। পুলিশি ভাষায় যাকে বলে ডিটেইন করা। তবে হাজতে নয়, ছাগলটিকে নিরাপদে আটকে রাখা হয় যতক্ষণ না এর মালিকের খোঁজ পাওয়া যায়।

অবার্ন পুলিশ এই ঘটনা নিয়ে বেশ রসবোধের পরিচয় দিয়েছে। তারা সোশ্যাল মিডিয়ায় ঘটনাটিকে একটি "Baaa-d situation" বা ‘ম্যাঁ-এর মতো খারাপ পরিস্থিতি’ হিসেবে উল্লেখ করেছে। শুধু তাই নয়, আটকের পর পুলিশ কর্মকর্তারা ছাগলটির গলায় লিশ বা দড়ি পরিয়ে আসামির সঙ্গে ফটোসেশন ও সেরে নেন।

অবশেষে ছাগলটির মালিকের এক বন্ধু এসে তাকে জিম্মায় নিয়ে গেলে পুলিশ হাঁফ ছেড়ে বাঁচে। এই অদ্ভুত আটকের ঘটনাটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ হাসির খোরাক জোগাচ্ছে।

এসি/আপ্র/২১/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না
০৫ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না

মার্কিন নিষেধাজ্ঞা ইরানের অগ্রগতির গতি ধীর করতে পারলেও দেশকে অচল করে দিতে পারবে না বলে মন্তব্য করেছে...

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা
০৫ সেপ্টেম্বর ২০২৬

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের কাছে পারস্য উপসাগরে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্ক...

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন
০৫ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন

রাশিয়ার সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সাম্প্রতিক শব্দচয়নে একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছ...

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গাড়ির ইঞ্জিনের ভেতর লুকিয়ে প্রায় ৭৬ মাইল বা ১২২ কিলোমিটার পথ পাড়ি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে