গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিগত সরকারের ব্যর্থতায় হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৩ পিএম, ০৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৬:২৮ এএম ২০২৬
বিগত সরকারের ব্যর্থতায় হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী
ছবি

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন -ছবি সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাবের কারণ হিসেবে আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তী সরকারের ‘ভুল ব্যবস্থাপনা ও ব্যর্থতার’ কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

তিনি বলেছেন, হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি সর্বশেষ ২০২০ সালের ডিসেম্বরে হওয়ার পর সাড়ে পাঁচ বছর আর হয়নি, যদিও এমন ক্যাম্পেইন প্রতি চার বছর পর হওয়ার কথা। ফলে নতুন জন্ম নেওয়া শিশুসহ অন্যরা হামের টিকা আওতার বাইরে থেকে যায়, যারা এখন হামে আক্রান্ত হচ্ছে। অতীতের সরকারগুলোর সম্পূর্ণ ভুল ব্যবস্থাপনা ও ব্যর্থতার কারণেৃসরকারগুলো বলতে ফ্যাসিস্ট সরকার ও সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারকে ইঙ্গিত করতেছি। তাদের ভুল ব্যবস্থাপনার কারণে হামের প্রাদুর্ভাব বেড়েছে।
দেশে হামের প্রাদুর্ভাব রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের বিষয়ে সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনের নোটিশের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, টিকা কেনা ও সংগ্রহে পূর্ববর্তী সরকারের অদূরদর্শী সিদ্ধান্তের কারণে মজুদ সংকট দেখা দিয়েছে। এতে হামের টিকাসহ আরো ছয় ধরনের টিকার অভাব তৈরি হয়েছে। এর আগে গত ২৯ মার্চ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ‘দেশে গত আট বছর হামের টিকা দেওয়া হয়নি’। সংসদে আখতার হোসেন সেই বক্তব্যের প্রসঙ্গ তুলে এর সঠিকতা নিয়েও প্রশ্ন তোলেন। নোটিশে আখতার হোসেন বলেন, “গত তিন সপ্তাহে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ১১৫ এর বেশি, নিশ্চিত মৃত্যু ২০ জন। হাজার হাজার শিশু আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন গত ৮ বছর হামের টিকা দেওয়া হয়নি। এটা সঠিক তথ্য কিনা, সেটা নিয়ে হামের টিকা প্রদানকারী মাঠ পর্যায়ের কর্মীদের উৎকণ্ঠা বা ভিন্নমত খেয়াল করছি। সেক্ষেত্রে কেন হামের টিকা দেওয়া হয়নি, তা আমাদের অবাক করে।
হাসপাতালে প্রস্তুতির ঘাটতির কথা তুলে ধরে আখতার হোসেন বলেন, হামের চিকিৎসার জন্য আইসোলেশন প্রয়োজন হলেও জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালসহ বড় হাসপাতালেও সে ব্যবস্থা নেই। বিশেষ করে রাজশাহী অঞ্চলে সংকটের কথা বেশি সামনে এসেছে। সেখানে আইসিইউ ও এনআইসিইউ সংকটও রয়েছে। দেশে হাম প্রতিরোধী টিকা সাধারণত নয় মাস বয়স থেকে দেওয়া হয়, কিন্তু এখন ছয় মাস বয়সি শিশুরাও আক্রান্ত হচ্ছে। কেন এই পরিবর্তন হচ্ছে, তা নিয়ে তদন্ত হওয়া উচিত। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ৫ এপ্রিল থেকে ১৮টি জেলা ও ৩০টি ঝুঁকিপূর্ণ উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সেখানে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি সব শিশুকে টিকা দেওয়া হচ্ছে। তিনি বলেন, প্রথম ধাপে ১২ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য ঠিক করা হয়েছে। প্রথম দিনেই ৩০টি উপজেলায় ৭৬ হাজারের লক্ষ্যমাত্রার বিপরীতে ৭৩ হাজার শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা ৯৬ শতাংশ সাফল্য। মন্ত্রী বলেন, আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় এ কর্মসূচি শুরু হবে। এরপর ৩ মে থেকে দেশের বাকি এলাকাগুলোতে তা চালু হবে। এর পাশাপাশি রোববার থেকে দেশে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোও শুরু হয়েছে। হাসপাতালের প্রস্তুতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। রাজশাহীতে আরো ২৫০টি আইসোলেশন বেড প্রস্তুত করা হচ্ছে। তিনি বলেন, আইসিইউ ও ভেন্টিলেটর প্রস্তুতির পাশাপাশি আইসিডিডিআর,বি এর মাধ্যমে ৩০০ টাকা ব্যয়ে উদ্ভাবিত নতুন অক্সিজেন প্রবাহ সিস্টেম ব্যবহার করে ফুসফুসে অক্সিজেন দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। জরুরি ভিত্তিতে নতুন টিকা কেনা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, হাম মোকাবিলায় বিশ্বব্যাংক সহযোগিতার আশ্বাস দিয়েছে। এ খাতে ঋণ ও অনুদান পাওয়ার আশা করছে সরকার। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের পর সম্পূরক প্রশ্নে আখতার হোসেন মাঠপর্যায়ে অব্যবস্থাপনার অভিযোগ তুলে বলেন, কাগজে-কলমে বরাদ্দ থাকলেও সাধারণ মানুষ হাসপাতালে আইসোলেশন বা আইসিইউ সুবিধা পাচ্ছে না। স্বাস্থ্য খাতের বাজেটের প্রায় ২৫ শতাংশ অব্যয়িত থেকে যায়। ২০২৪-২৫ অর্থবছরেও ১১ হাজার কোটি টাকা খরচ করা সম্ভব হয়নি।
এর জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, কোভিডকালীন সময়ের অব্যয়িত ৬০৪ কোটি টাকা দিয়ে ইউনিসেফ থেকে অতিরিক্ত হামের টিকা সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে যাতে টিকার কোনো ঘাটতি না হয়, সে বিষয়ে মন্ত্রণালয় সতর্ক রয়েছে।

মাঠপর্যায়ের তদারকি বাড়াতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে এবং বিশ্বব্যাংক ও ইউনিসেফসহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয়ও জোরদার করা হয়েছে।
সানা/আপ্র/৬/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হামে উপসর্গে আরো ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩১
০১ সেপ্টেম্বর ২০২৬

হামে উপসর্গে আরো ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩১

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়...

অকালে চুল পাকা রোধে প্রাকৃতিক ঘরোয়া উপায়
৩১ আগস্ট ২০২৬

অকালে চুল পাকা রোধে প্রাকৃতিক ঘরোয়া উপায়

স্বাস্থ্য প্রতিদিন===

স্বাস্থ্যখাতে ২৪ লাখ ডলারের সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র
৩১ আগস্ট ২০২৬

স্বাস্থ্যখাতে ২৪ লাখ ডলারের সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ...

হামের উপসর্গে আরো ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
৩১ আগস্ট ২০২৬

হামের উপসর্গে আরো ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জনই ঢাকা বিভাগে। একই সময়ে নত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আর্জেন্টিনার জার্সিতে শেষ হলো মেসির মহাকাব্য

লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ৩৯ বছরের এই কিংবদন্তির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ দৃশ্য হয়ে রইল গত জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল। স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেদিন আর্জেন্টিনার হাতে ওঠেনি বিশ্বকাপ। কিন্তু মেসির জন্য সেই হারই যেন তাঁর দুই দশকের আন্তর্জাতিক মহাকাব্যের শেষ পৃষ্ঠা হয়ে থাকল। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মেসি সঠিক সময়ে অবসর নিয়েছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে