গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্বাস্থ্যখাতে ২৪ লাখ ডলারের সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৭:১১ পিএম, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ০৭:৩৯ এএম ২০২৬
স্বাস্থ্যখাতে ২৪ লাখ ডলারের সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশের মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ২৯ কোটি ৩৩ লাখ টাকা।

সোমবার (৩১ আগস্ট) সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসন সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবাবিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন।

যুক্তরাষ্ট্রের এই সহায়তার আওতায় থাকছে নবজাতকের শরীর উষ্ণ রাখার সরঞ্জাম, শ্বাসপ্রশ্বাসে সহায়ক চিকিৎসা উপকরণ, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কোল্ড চেইন বজায় রাখার প্রয়োজনীয় সরঞ্জাম।

যুক্তরাষ্ট্রের অর্থায়নে এফএইচআই ৩৬০, ঝপাইগো, জেএসআই ও ইউনিসেফের মাধ্যমে এসব সরঞ্জাম দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। দুর্গম এলাকার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকেও এ কার্যক্রমের আওতায় রাখা হয়েছে।

বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে দেশের স্বাস্থ্যব্যবস্থা আরো শক্তিশালী করা এবং দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

পরে পঞ্চগড় সার্কিট হাউসে স্থানীয় সংসদ সদস্যসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এর আগে তিনি তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করেন।

এসি/আপ্র/৩১/০৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

হামের উপসর্গ নিয়ে আরো ৬ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১৩১৬
১৫ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরো ৬ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১৩১৬

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হ...

পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু
১৫ সেপ্টেম্বর ২০২৬

পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু

চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে সারাদেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশু ট...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৩৩
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

রসুনের উপাদান হৃদযন্ত্র ও রক্তনালির জন্য উপকারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

রসুনের উপাদান হৃদযন্ত্র ও রক্তনালির জন্য উপকারী

স্বাস্থ্য প্রতিদিন===

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই