গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

শেষ কথোপকথনের স্মৃতিতে আজও কাঁদেন সালমান শাহর মা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৭ পিএম, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:৫৩ এএম ২০২৬
শেষ কথোপকথনের স্মৃতিতে আজও কাঁদেন সালমান শাহর মা
ছবি

ছবি সংগৃহীত

চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পরও ছেলেকে হারানোর শোক বয়ে বেড়াচ্ছেন তার মা নীলা চৌধুরী। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যু হলেও তার আগের দিন ছেলের সঙ্গে হওয়া শেষ কথোপকথনের স্মৃতি আজও তাকে আবেগাপ্লুত করে।

৫ সেপ্টেম্বর ছেলেকে নিয়ে সিলেট যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন নীলা চৌধুরী। কাজের ব্যস্ততায় রাজি না হয়ে সালমান মাকে পরে সিঙ্গাপুর ও ব্যাংককে দীর্ঘ ভ্রমণে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন বলে জানান তিনি।

সেই কথোপকথন স্মরণ করে নীলা চৌধুরী বলেন, সালমান তাকে জানিয়েছিলেন, অনেক মানুষের বিনিয়োগ ও কাজের দায়িত্ব থাকায় তখন বিশ্রামের সুযোগ নেই। বরং মা যেন সিলেট থেকে ঘুরে আসেন এবং পরে তারা দীর্ঘ সময়ের জন্য বিদেশ ভ্রমণে যাবেন।

ছেলের মৃত্যুর প্রসঙ্গ বলতে গিয়ে নীলা চৌধুরী দীর্ঘদিনের প্রশ্ন ও বেদনার কথা তুলে ধরেন। তিনি পরিবারের পক্ষ থেকে সালমান শাহর মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে দাবি করে আসছেন এবং এ ঘটনায় বিচার পাওয়ার প্রত্যাশার কথাও জানিয়েছেন।

নীলা চৌধুরীর ভাষ্য অনুযায়ী, সালমান শাহ তার সঙ্গে ব্যক্তিগত জীবন, চলচ্চিত্রের কাজ এবং বন্ধুদের বিষয়ে নিয়মিত কথা বলতেন। ছেলের স্বভাব সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, সালমান ছিলেন ভদ্র, পরিশ্রমী ও মানবিক। সহশিল্পী কিংবা অন্য কর্মীদের মধ্যে তিনি কোনো ভেদাভেদ করতেন না এবং অসচ্ছল ব্যক্তিদের সহায়তা করতেন।

ছেলের ব্যস্ত জীবন নিয়েও উদ্বিগ্ন থাকতেন নীলা চৌধুরী। শুটিং ও অন্যান্য কাজের চাপে সালমান সময়মতো খাওয়া-দাওয়া ও নিজের যত্ন নিতে পারতেন না বলে তিনি জানান।

ছেলের স্মৃতি ধরে রাখার অন্যতম স্মারক হিসেবে একটি সোনার চেইনের কথাও উল্লেখ করেন নীলা চৌধুরী। সালমানের গলা থেকে নেওয়া সেই চেইনটি তিনি এখনো নিজের কাছে রেখেছেন।

এদিকে সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করা হলেও বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে ভিন্ন বক্তব্য এসেছে। সম্প্রতি এ-সংক্রান্ত মামলা আবারো আলোচনায় এসেছে।

গত বছর আদালতের নির্দেশের পর সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়। মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক, খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তদন্ত করছে। আগামী ৩০ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

১৯৯৬ সালের সেই দিন থেমে গিয়েছিল সালমান শাহর জীবন। কিন্তু তার মা নীলা চৌধুরীর কাছে ছেলের স্মৃতি আজও জীবন্ত—শেষ কথোপকথন, অসমাপ্ত ভ্রমণ পরিকল্পনা আর পুরোনো স্মৃতির মধ্যেই তিনি খুঁজে ফেরেন তার ‘ইমন’কে।

এসি/আপ্র/১৩/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যারা ভারতের নাগরিক নন
১৫ অক্টোবর ২০২৬

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যারা ভারতের নাগরিক নন

বলিউডে অভিনয় করে পেয়েছেন পরিচিতি, খ্যাতি ও বিপুল জনপ্রিয়তা। কেউ রোমান্টিক চরিত্রে, কেউ অ্যাকশন কিংবা...

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ
১৫ অক্টোবর ২০২৬

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির উল্টো দিকের ফুটপাতসংলগ্ন দেয়ালে  গুণী ব্যক্তিদের প্রতিক...

মোহাম্মদ আলীর জীবন নিয়ে সিরিজ, মুক্তি ৪ নভেম্বর
১৫ অক্টোবর ২০২৬

মোহাম্মদ আলীর জীবন নিয়ে সিরিজ, মুক্তি ৪ নভেম্বর

বক্সিং রিংয়ে অসাধারণ কীর্তি, ব্যক্তিত্ব আর সাহসী অবস্থানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে কিংবদন্তি হয়ে উঠেছিলে...

ভিডিও গেম থেকে সিনেমা, বাংলাদেশেও আসছে ‘স্ট্রিট ফাইটার’
১৫ অক্টোবর ২০২৬

ভিডিও গেম থেকে সিনেমা, বাংলাদেশেও আসছে ‘স্ট্রিট ফাইটার’

ভিডিও গেম থেকে নির্মিত সিনেমা সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। ‘আ মাইনক্রাফট মুভি’, ‘দ্য সুপার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে