গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

‘আল্লাহর প্রতি বিশ্বাস ও পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ি’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:০৮ পিএম, ০২ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:১৯ এএম ২০২৬
‘আল্লাহর প্রতি বিশ্বাস ও পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ি’
ছবি

ছবি সংগৃহীত

বলিউডের আলোচিত অভিনেত্রী ও ‘ড্রামা কুইন’ খ্যাত রাখি সাওয়ান্ত আবারো খবরের শিরোনামে। সম্প্রতি বিবিসি হিন্দির এক সাক্ষাৎকারে নিজের ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিজীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

সাক্ষাৎকারে রাখিকে তার অনুসরণ করা ধর্ম সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, তিনি ইসলাম ধর্ম অনুসরণ করেন। রাখির ভাষ্য অনুযায়ী, তিনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এবং আটবার উমরাহ পালন করেছেন।

নিজের ধর্ম পরিবর্তন ও বিয়ে প্রসঙ্গে রাখি বলেন, শুধু তিনিই নন—অনেক তারকাই হিন্দু ধর্মের মানুষকে বিয়ে করেছেন। উদাহরণ হিসেবে তিনি শাহরুখ খান ও আমির খানের নাম উল্লেখ করেন।

আমির খানকে নিয়ে কথা বলতে গিয়ে রাখি বলেন, ‘তার তো হিন্দু মেয়েই পছন্দ’।

এবং তিনি আরো বলেন, কোটি মানুষ হিন্দু-মুসলিম বিয়ে করছে, ভিন্ন ধর্মের মানুষের মধ্যে ভালোবাসা ও সম্পর্ক নতুন কিছু নয়।

রাখি আরো বলেন, একটা সময় মানুষ তাকে ‘জোকার, কার্টুন’ নামে ডাকত, এমনকি তাকে নিয়ে হাসাহাসিও করত। কিন্তু সেই সময় থেকেই তিনি ভিডিও কনটেন্ট তৈরি শুরু করেন।

নিজের পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, তিনি নিজেই একটি ‘চালতি ফিরতি কনটেন্ট’।

বিগ বস ১৫-এ তার স্বামী হিসেবে পরিচিত হওয়া রিতেশ প্রসঙ্গেও কথা বলেন রাখি। তিনি বলেন, রিতেশের সঙ্গে তার সম্পর্ক নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল। তিনি অকপটে বলেন যে রিতেশ ছিলেন ‘ভাড়া করা স্বামী’ এবং পরে রিতেশের আগের বৈবাহিক সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হলে সালমান খান রিতেশকে বের করে দেন।

সাক্ষাৎকারে বর্তমান প্রজন্মের ভাইরাল কনটেন্ট ক্রিয়েটরদের প্রসঙ্গ উঠলে রাখির দাবি, উর্বশী রাউতেলা, ওরির মতো অনেকেই তার পথ অনুসরণ করেছেন।

নিজের জনপ্রিয়তা নিয়ে আত্মবিশ্বাসী রাখি বলেন, তিনি নিজেকে ‘ওজি (OG) রাখি সাওয়ান্ত’—এবং বিনোদন জগতে তার নিজস্ব একটি জায়গা রয়েছে।

রাখির বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারো শুরু হয়েছে আলোচনা। কেউ তার খোলামেলা স্বভাবের প্রশংসা করছেন, আবার কেউ তার মন্তব্য নিয়ে বিতর্ক তুলছেন। তবে বরাবরের মতোই, রাখি সাওয়ান্ত নিজের বক্তব্য ও ব্যক্তিত্ব দিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন।

এসি/আপ্র/০২/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যারা ভারতের নাগরিক নন
১৫ অক্টোবর ২০২৬

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যারা ভারতের নাগরিক নন

বলিউডে অভিনয় করে পেয়েছেন পরিচিতি, খ্যাতি ও বিপুল জনপ্রিয়তা। কেউ রোমান্টিক চরিত্রে, কেউ অ্যাকশন কিংবা...

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ
১৫ অক্টোবর ২০২৬

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির উল্টো দিকের ফুটপাতসংলগ্ন দেয়ালে  গুণী ব্যক্তিদের প্রতিক...

মোহাম্মদ আলীর জীবন নিয়ে সিরিজ, মুক্তি ৪ নভেম্বর
১৫ অক্টোবর ২০২৬

মোহাম্মদ আলীর জীবন নিয়ে সিরিজ, মুক্তি ৪ নভেম্বর

বক্সিং রিংয়ে অসাধারণ কীর্তি, ব্যক্তিত্ব আর সাহসী অবস্থানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে কিংবদন্তি হয়ে উঠেছিলে...

ভিডিও গেম থেকে সিনেমা, বাংলাদেশেও আসছে ‘স্ট্রিট ফাইটার’
১৫ অক্টোবর ২০২৬

ভিডিও গেম থেকে সিনেমা, বাংলাদেশেও আসছে ‘স্ট্রিট ফাইটার’

ভিডিও গেম থেকে নির্মিত সিনেমা সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। ‘আ মাইনক্রাফট মুভি’, ‘দ্য সুপার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে