গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মুচলেকা নিয়ে মামলা থেকে অব্যাহতি পেলেন মেহজাবীন

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:১৮ এএম ২০২৬
মুচলেকা নিয়ে মামলা থেকে অব্যাহতি পেলেন মেহজাবীন
ছবি

ছবি সংগৃহীত

হুমকি ও ভয় দেখানোর অভিযোগে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী। আজ সোমবার (১২ জানুয়ারি) ঢাকার আদালতে শুনানি শেষে এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার।

সকালে আদালতে উপস্থিত হয়ে মামলার অভিযোগের জবাব দাখিল করেন মেহজাবীন ও আলিশান। এরপর উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের অব্যাহতির আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

শুনানি শেষে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হত্যার হুমকির মামলা থেকে মেহজাবীন চৌধুরী ও তার ভাইকে মুচলেকা নিয়ে অব্যাহতি দেন আদালত।

এর আগে আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭ (৩) ধারায় মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পরিচয়ের সূত্রে মেহজাবীনের নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার হতে তিনি ২৭ লাখ টাকা দেন। তবে দীর্ঘ সময় পার হলেও ব্যবসায়িক কার্যক্রম শুরু না হওয়ায় টাকা ফেরত চাইলে আসামিরা সময়ক্ষেপণ করতে থাকেন।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, গত বছরের ১৬ মার্চ (২০২৫) হাতিরঝিল এলাকার একটি রেস্টুরেন্টে বৈঠকের কথা বলে ডেকে নিয়ে মেহজাবীন, তার ভাইসহ অজ্ঞাতনামা কয়েকজন তাকে গালাগালি ও হত্যার হুমকি দেন। পরে বিষয়টি নিয়ে ভাটারা থানায় গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়।

তবে সোমবার আদালতের আদেশে সেই মামলা থেকে অব্যাহতি পাওয়ায় স্বস্তি ফিরেছে অভিনেত্রী মেহজাবীন ও তার পরিবারের মধ্যে।

এসি/আপ্র/১২/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

ভেনিস উৎসবে যাচ্ছেন সুনেরাহ
০২ সেপ্টেম্বর ২০২৬

ভেনিস উৎসবে যাচ্ছেন সুনেরাহ

প্রথম সিনেমাতেই ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ ঝুলিতে পুরে বাজিমাত করেছিলেন সুনেরাহ বিনতে কামাল। অভিনয়দক...

অভিমান ভুলে আবারও এক হচ্ছেন রাজ-মিমি
০২ সেপ্টেম্বর ২০২৬

অভিমান ভুলে আবারও এক হচ্ছেন রাজ-মিমি

বাংলা সিনেপাড়ায় পুরনো তিক্ততা আর মান-অভিমান ভুলে আবারও এক ফ্রেমে বাঁধার গল্প নতুন কিছু নয়। তবে সেই ত...

মন্দিরার হাতে নতুন দুই সিনেমা, একটির শুটিং শুরু এ বছর
০২ সেপ্টেম্বর ২০২৬

মন্দিরার হাতে নতুন দুই সিনেমা, একটির শুটিং শুরু এ বছর

‘কাজল রেখা’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন মন্দিরা চক্রবর্তী। এরপর আরিফিন শুভর সঙ্গে ‘নীলচক্র’ সিনেম...

ক্যানসার থেকে বাঁচতে ‘সূরা আর রহমান’ বড় ভূমিকা রেখেছে
০২ সেপ্টেম্বর ২০২৬

ক্যানসার থেকে বাঁচতে ‘সূরা আর রহমান’ বড় ভূমিকা রেখেছে

ক্যানসারের সাথে লড়াইয়ের দিনগুলোতে নিয়মিত সূরা আর-রহমান তিলাওয়াত, প্রার্থনা মানসিক ও আধ্যাত্মিক শক্তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আর্জেন্টিনার জার্সিতে শেষ হলো মেসির মহাকাব্য

লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ৩৯ বছরের এই কিংবদন্তির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ দৃশ্য হয়ে রইল গত জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল। স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেদিন আর্জেন্টিনার হাতে ওঠেনি বিশ্বকাপ। কিন্তু মেসির জন্য সেই হারই যেন তাঁর দুই দশকের আন্তর্জাতিক মহাকাব্যের শেষ পৃষ্ঠা হয়ে থাকল। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মেসি সঠিক সময়ে অবসর নিয়েছেন?

মোট ভোট: ২ | শেষ আপডেট: 2 দিন আগে