গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নোয়াখাইল্যা ভাষায় গানে চমকে দিলেন ঐশী

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৮ পিএম, ২৬ মে ২০২৬ | আপডেট: ১২:৪৭ এএম ২০২৬
নোয়াখাইল্যা ভাষায় গানে চমকে দিলেন ঐশী
ছবি

নোয়াখালীর মেয়ে হওয়ায় দীর্ঘদিন ধরেই নিজের আঞ্চলিক ভাষায় গান করার ইচ্ছা ছিল ঐশীর -ছবি সংগৃহীত

নিজের শেকড়, আঞ্চলিক ভাষা আর আধুনিক সংগীতধারার মিশেলে নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী ঐশী। নোয়াখালীর মেয়ে হওয়ায় দীর্ঘদিন ধরেই নিজের আঞ্চলিক ভাষায় গান করার ইচ্ছা ছিল তার। সেই ভাবনা থেকেই তৈরি হয়েছে নতুন গান ‘নোয়াখাইল্যা মাইয়া’।

ঐশী জানান, গানটি হঠাৎ করেই তৈরি হয়ে যায়। কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়িতে বসেই তিনি গানটির কথা লিখে ফেলেন এবং সেখানেই সুর তৈরি করেন। তার ভাষায়, “সেদিন যেভাবে টিউন করেছিলাম, ঠিক সেভাবেই গানটি করা হয়েছে। পরে ফাইনাল রেকর্ডিংয়ে আর কোনো পরিবর্তনের প্রয়োজন হয়নি।”

‘নোয়াখাইল্যা মাইয়া’ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুরও করেছেন ঐশী নিজেই। মিউজিক প্রোডাকশন করেছেন বিট বাবা। র‌্যাপ অংশে কণ্ঠ দিয়েছেন ব্ল্যাক জ্যাং ও ঐশী। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন নাসিমুল মুরসালিন স্বাক্ষর।

গানটি প্রকাশ উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি ক্লাবে আয়োজন করা হয় ‘মিট দ্য প্রেস’। অনুষ্ঠানে সংগীতাঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হামিন আহমেদ, মনিরুল আলম টিপু, এলিটা করিম, সাব্বির জামান, আয়েশা মৌসুমী, নাদিয়া ডোরা ও জুয়েল মোর্শেদ।

গানটির কয়েক সেকেন্ডের প্রমো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে বলিউড ঘরানার প্রভাবযুক্ত গান হিসেবে মন্তব্য করেন। এ বিষয়ে ঐশী বলেন, গানটির কথায় আঞ্চলিক ভাষার ব্যবহার থাকলেও এতে হিপহপ ও পপ ঘরানার সুরের সঙ্গে অ্যাফ্রোসহ বিভিন্ন ফিউশন মিশানো হয়েছে।

তিনি আরও বলেন, নিজের আঞ্চলিক ভাষায় গান করতে পারা তার জন্য আবেগের বিষয়। একই সঙ্গে পুরো প্রজেক্টটি নিজের মতো করে বাস্তবায়ন করতে পারা তাকে আলাদা আনন্দ দিয়েছে। তিনি সবসময় নতুন ও ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করেন।
সানা/আপ্র/২৬/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

পাকিস্তানে নারী শিল্পীকে গুলি করে হত্যা
০৫ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানে নারী শিল্পীকে গুলি করে হত্যা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী মাই সোভাইকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা...

‘এখনই গান বন্ধ করে দাও’, বললেন জেমস
০৫ সেপ্টেম্বর ২০২৬

‘এখনই গান বন্ধ করে দাও’, বললেন জেমস

গানের টানে তরুণ বয়সেই ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। দীর্ঘ সংগীতজীবনে তিনি দেশের রকসংগীতের অন্যতম আইকনে...

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী
০৫ সেপ্টেম্বর ২০২৬

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী

বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হ...

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল
০৪ সেপ্টেম্বর ২০২৬

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল

ঐতিহ্যবাহী লেটোগান ও কবিগানের সুর-ছন্দে ফুটে উঠল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লোকায়ত জীবন, কৈশোরের শ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে