গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন মৌনী রায়

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৭ পিএম, ১৪ মে ২০২৬ | আপডেট: ০৬:৪১ এএম ২০২৬
বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন মৌনী রায়
ছবি

ছবি সংগৃহীত

বৈবাহিক জীবনের চার বছর যেন স্বপ্নের মতোই কাটছিল অভিনেত্রী মৌনী রায় ও তার স্বামী সূর্য নাম্বিয়ারর। 

তবে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ‘আনফলো’ করাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন জল্পনা।

বিয়ের আগে দীর্ঘদিন সম্পর্ক গোপন রেখেছিলেন মৌনী রায়। পরে বিয়ের ঠিক আগের দিন সূর্য নাম্বিয়ারের সঙ্গে ছবি শেয়ার করে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তিনি। বিয়ের পরও নিয়মিত দম্পতি হিসেবে একসঙ্গে ছবি পোস্ট করতেন তারা। 

 

তাই হঠাৎ করে একে অপরকে আনফলো করার ঘটনায় নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

সোশ্যাল মিডিয়ায় আনফলো করার খবর ছড়িয়ে পড়ার পরই শুরু হয় বিচ্ছেদ ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন। কোথাও দাবি করা হয়, আর্থিক বিষয়ে মতবিরোধের কারণে দূরত্ব তৈরি হয়েছে। 

 

আবার কিছু সূত্রের দাবি, তৃতীয় ব্যক্তির উপস্থিতির কারণেও সম্পর্কের অবনতি ঘটতে পারে। যদিও এসব দাবির কোনোই আনুষ্ঠানিক ভিত্তি নেই।

চলমান গুঞ্জনের মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মৌনী রায়। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, দয়া করে কোনো মনগড়া খবর লিখবেন না। আমাদের কিছুটা সময় দিন, ব্যক্তিগত সময় দিন।’


তবে এই পোস্টেও তিনি সরাসরি বিচ্ছেদ বা সম্পর্কের অবস্থান নিয়ে কিছু স্পষ্ট করেননি। বরং বিষয়টি নিয়ে এখনই কথা বলতে চান না বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।

অন্যদিকে, পোস্টে মৌনী তার দিদির সঙ্গে কিছু ছবি শেয়ার করেছেন এবং জানিয়েছেন, যেকোনো পরিস্থিতিতেই তার পরিবার তার পাশে রয়েছে।


সব মিলিয়ে আনফলো করার ঘটনাকে ঘিরে তৈরি হওয়া জল্পনা আরও ঘনীভূত হলেও, মৌনীর বার্তা অনুযায়ী বিষয়টি নিয়ে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা মন্তব্য প্রকাশ্যে আসেনি।

ডিসি/আপ্র/১৪/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

হলিউড অভিনেতার বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের মামলা খারিজ
১৭ অক্টোবর ২০২৬

হলিউড অভিনেতার বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের মামলা খারিজ

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভিনেতা ও পরিচালক টিমোথি বাসফিল্ডের বি...

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যারা ভারতের নাগরিক নন
১৫ অক্টোবর ২০২৬

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যারা ভারতের নাগরিক নন

বলিউডে অভিনয় করে পেয়েছেন পরিচিতি, খ্যাতি ও বিপুল জনপ্রিয়তা। কেউ রোমান্টিক চরিত্রে, কেউ অ্যাকশন কিংবা...

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ
১৫ অক্টোবর ২০২৬

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির উল্টো দিকের ফুটপাতসংলগ্ন দেয়ালে  গুণী ব্যক্তিদের প্রতিক...

মোহাম্মদ আলীর জীবন নিয়ে সিরিজ, মুক্তি ৪ নভেম্বর
১৫ অক্টোবর ২০২৬

মোহাম্মদ আলীর জীবন নিয়ে সিরিজ, মুক্তি ৪ নভেম্বর

বক্সিং রিংয়ে অসাধারণ কীর্তি, ব্যক্তিত্ব আর সাহসী অবস্থানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে কিংবদন্তি হয়ে উঠেছিলে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে