গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

২৩ বার অস্ত্রোপচারের পর জয়ের গল্প অভিনেতা বিক্রমের

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৯ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৬:১০ এএম ২০২৬
২৩ বার অস্ত্রোপচারের পর জয়ের গল্প অভিনেতা বিক্রমের
ছবি

তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা চিয়ান বিক্রম -ছবি সংগৃহীত

তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা চিয়ান বিক্রমের জীবনসংগ্রাম যেন সিনেমার কাহিনিকেও হার মানায়। একাধিক ভয়াবহ দুর্ঘটনা, দীর্ঘ চিকিৎসা ও শয্যাশায়ী জীবন-সব বাধা পেরিয়ে তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। তাঁর ৬০তম জন্মদিনে সামনে এসেছে অনুপ্রেরণাময় এই লড়াইয়ের গল্প।

কলেজজীবনে চেন্নাই থেকে একটি নাটক শেষে ফেরার পথে মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন বিক্রম। তাঁর পায়ে আঘাত এতটাই গুরুতর ছিল যে প্রথমে চিকিৎসকেরা পা কেটে ফেলার পরামর্শ দেন। পরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁর পা রক্ষা করতে সক্ষম হলেও জানিয়ে দেন, তিনি আর কোনো দিন হাঁটতে পারবেন না।

দুর্ঘটনার পর টানা তিন বছর তাঁকে বিছানায় থাকতে হয়। ২৩টি অস্ত্রোপচার, সংক্রমণ এবং দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া মিলিয়ে প্রায় চার বছর তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারেননি। এক বছর তাঁকে ক্রাচে ভর দিয়ে চলাফেরা করতে হয়েছে।

এর আগেও শৈশবে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। তখনও প্রায় চার বছর হাঁটতে পারেননি এবং ২০টির বেশি অস্ত্রোপচার করাতে হয়েছিল। ফলে জীবনের শুরু থেকেই শারীরিক কষ্টের সঙ্গে তাঁর দীর্ঘ লড়াই।

তবে এত প্রতিকূলতার মধ্যেও লক্ষ্য থেকে সরে যাননি বিক্রম। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার। চিকিৎসকেরা যখন হাঁটতে না পারার কথা জানান, তখন তিনি দৃঢ় প্রতিজ্ঞা করেন-তিনি শুধু হাঁটবেনই না, একদিন দৌড়াবেন এবং অভিনয়ও করবেন।

ধীরে ধীরে সাঁতার, নিয়মিত ব্যায়াম এবং মানসিক দৃঢ়তার মাধ্যমে তিনি পুনরায় দাঁড়াতে শেখেন। প্রথমে ক্রাচ, পরে লাঠির সহায়তায় হাঁটা শুরু করে একসময় স্বাভাবিক জীবনে ফিরে আসেন।

অভিনয়জীবনের শুরুটাও সহজ ছিল না। টানা প্রায় এক দশক তাঁর কোনো সিনেমাই সাফল্য পায়নি। এমন সময়ও গেছে, যখন তাঁর সিনেমা দেখতে হলে দর্শক উপস্থিত থাকতেন মাত্র ২০ থেকে ২৫ জন। তবে ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘সেথু’ সিনেমা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং সেখান থেকেই তিনি দর্শকদের নজরে আসেন।

ব্যক্তিগত জীবনেও এই সংগ্রামের ছাপ রয়েছে। বিক্রম জানান, স্ত্রীর সঙ্গে প্রথম দেখা হওয়ার সময় তিনি ক্রাচে ভর দিয়ে চলতেন। তখনই আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেছিলেন, একদিন তিনি সুপারস্টার হবেন। শুরুতে তাঁর এই কথাকে অবাস্তব মনে হলেও পরবর্তীতে সেটিই বাস্তবে রূপ নেয়।

এক চিকিৎসক পরবর্তীতে তাঁকে হাঁটতে দেখে বিস্ময় প্রকাশ করে বলেন, যাঁর হাঁটার কথা ছিল না, তিনি কীভাবে হাঁটছেন। এই অভিজ্ঞতাগুলোই আজও তাঁকে অনুপ্রাণিত করে।

বর্তমানে সম্পূর্ণ সুস্থ না হলেও তিনি থেমে থাকেননি। তাঁর হাঁটু পুরোপুরি বাঁকাতে সমস্যা হয়, নাচ বা বসতেও কষ্ট হয়। তবু প্রতিটি চরিত্র ও কাজকে তিনি নতুনভাবে পাওয়া সুযোগ হিসেবে দেখেন।

চিয়ান বিক্রমের এই দীর্ঘ সংগ্রাম প্রমাণ করে-অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায় থাকলে অসম্ভবকেও জয় করা সম্ভব।
সানা/আপ্র/১৭/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যারা ভারতের নাগরিক নন
১৫ অক্টোবর ২০২৬

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যারা ভারতের নাগরিক নন

বলিউডে অভিনয় করে পেয়েছেন পরিচিতি, খ্যাতি ও বিপুল জনপ্রিয়তা। কেউ রোমান্টিক চরিত্রে, কেউ অ্যাকশন কিংবা...

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ
১৫ অক্টোবর ২০২৬

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির উল্টো দিকের ফুটপাতসংলগ্ন দেয়ালে  গুণী ব্যক্তিদের প্রতিক...

মোহাম্মদ আলীর জীবন নিয়ে সিরিজ, মুক্তি ৪ নভেম্বর
১৫ অক্টোবর ২০২৬

মোহাম্মদ আলীর জীবন নিয়ে সিরিজ, মুক্তি ৪ নভেম্বর

বক্সিং রিংয়ে অসাধারণ কীর্তি, ব্যক্তিত্ব আর সাহসী অবস্থানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে কিংবদন্তি হয়ে উঠেছিলে...

ভিডিও গেম থেকে সিনেমা, বাংলাদেশেও আসছে ‘স্ট্রিট ফাইটার’
১৫ অক্টোবর ২০২৬

ভিডিও গেম থেকে সিনেমা, বাংলাদেশেও আসছে ‘স্ট্রিট ফাইটার’

ভিডিও গেম থেকে নির্মিত সিনেমা সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। ‘আ মাইনক্রাফট মুভি’, ‘দ্য সুপার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে