গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

‘প্রিন্স’-ব্যর্থতায় শাকিব খানের দুঃখ প্রকাশ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:০১ পিএম, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৮:৪৩ এএম ২০২৬
‘প্রিন্স’-ব্যর্থতায় শাকিব খানের দুঃখ প্রকাশ
ছবি

ছবি সংগৃহীত

শাকিব খান এবার দর্শক-ভক্ত-সমালোচকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তার ‘প্রিন্স’ সিনেমাটি রক্ষা করতে পারেনি সফলতার ধারাবাহিকতা। 

 

সিনেমাটির নানাবিধ ট্যাকনিকাল জটিলতার কারণে ঈদ বাজারে প্রথম দিনই মুখ থুবড়ে পড়েছিলো। মুক্তির ১০ দিন পর জনসমক্ষে এসে শাকিব খান যেন তারই দায় তুলে দিলেন সময় ও পরিস্থিতির ঘাড়ে!  

 

৩১ মার্চ রাতে রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্টে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে বিশেষ প্রদর্শনী শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে কথা বলেন শাকিব। এ সময় উপস্থিত ছিলেন নির্মাতা আবু হায়াত মাহমুদ, প্রযোজক শিরিন সুলতানা, অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু, অভিনেতা ডা. এজাজ, ইন্তেখাব দিনারসহ অনেকে। 

ভনিতা না করে শাকিব খান সরাসরিই বলেন, ‘‘আমি যখন ‘প্রিন্স’ সিনেমার গল্প শুনেছি তখন মনে হয়েছিল এটি আমার জীবনের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে। হয়তো সময় স্বল্পতার কারণে আমরা সেটা করতে পারিনি। এজন্য নির্মাতাসহ সবার পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। আমি আমার পরবর্তী সিনেমাতে ত্রুটিগুলো খেয়াল করবো।” 

অভিনেতা আরও বলেন, ‘আমি ৩০টির বেশি গল্প শুনে একটি গল্প পছন্দ করি। বলতে গেলে, সারা বছরই গল্প শুনি। এরপর একটি গল্প পছন্দ করি। কিন্তু এবার যেটা হয়েছে সেটা সেটা ভিন্ন। আমরা তিন মাস ভারতে কাজের অনুমতি পাইনি। 

এরপর যা হয়েছে সেটা আরও ভয়াবহ। যেখানে আমাদের সিনেমার সেট ফেলা হয়েছিল সেটা ভেঙে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এখানেও অনেক সময় চলে গেছে। ফলে ঈদের আগের দিন পর্যন্ত আমাদের কাজ করতে হয়েছে। যার কারণে সময়ের অভাবে অনেক ত্রুটি থেকে গেছে। হায়াত মাহমুদ অনেক ভালো ও মেধাবী একজন নির্মাতা। আমরা যদি উপযুক্ত সময় পেতাম তাহলে ভালো কিছু হতো।’


‘আমার জীবনের এইটা কোনও সিনেমা যেটার শুটিং ঈদের আগের দিন পর্যন্ত করেছি। তাসনিয়া ফারিণের সঙ্গে আইটেম গানের শুটিং ঈদের আগেই করেছি। এছাড়া পরী গানের শুটিং একদিনে শেষ করেছি। 

এগুলো হয়েছে শুধু সময়ের কারণে।’ যোগ করেন শাকিব। প্রযুক্তিগত সমস্যার কথাও তুলে ধরেন তিনি। জানান, মুক্তির পর প্রথম পাঁচ দিন মাল্টিপ্লেক্সে সিনেমাটি চলেনি, যা বড় ধরনের ক্ষতির কারণ হয়েছে। 

তিনি বলেন, ‘ঈদের পর পাঁচদিন আমরা মাল্টিপ্লেক্সে ঢুকতে পারিনি। এটা কষ্টের।’ নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে এই অভিনেতা বলেন, ‘দেশে নতুন সরকার এসেছে। তাদের বলতে চাই- বিগত সরকারের কথা ভুলে যান। 

আপনাদের কাছে আমাদের আশা-প্রত্যাশা অনেক। আপনারা সিনেমা ইন্ডাস্ট্রিকে শুধু নাচে-গানে ভরপুর একটা জায়গা ভাববেন না। একটি সিনেমা সমাজ ও সংস্কৃতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে প্রয়োজন যথাযথ সহযোগিতা।’

 

ডিসি/আপ্র/০১/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যারা ভারতের নাগরিক নন
১৫ অক্টোবর ২০২৬

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যারা ভারতের নাগরিক নন

বলিউডে অভিনয় করে পেয়েছেন পরিচিতি, খ্যাতি ও বিপুল জনপ্রিয়তা। কেউ রোমান্টিক চরিত্রে, কেউ অ্যাকশন কিংবা...

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ
১৫ অক্টোবর ২০২৬

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির উল্টো দিকের ফুটপাতসংলগ্ন দেয়ালে  গুণী ব্যক্তিদের প্রতিক...

মোহাম্মদ আলীর জীবন নিয়ে সিরিজ, মুক্তি ৪ নভেম্বর
১৫ অক্টোবর ২০২৬

মোহাম্মদ আলীর জীবন নিয়ে সিরিজ, মুক্তি ৪ নভেম্বর

বক্সিং রিংয়ে অসাধারণ কীর্তি, ব্যক্তিত্ব আর সাহসী অবস্থানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে কিংবদন্তি হয়ে উঠেছিলে...

ভিডিও গেম থেকে সিনেমা, বাংলাদেশেও আসছে ‘স্ট্রিট ফাইটার’
১৫ অক্টোবর ২০২৬

ভিডিও গেম থেকে সিনেমা, বাংলাদেশেও আসছে ‘স্ট্রিট ফাইটার’

ভিডিও গেম থেকে নির্মিত সিনেমা সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। ‘আ মাইনক্রাফট মুভি’, ‘দ্য সুপার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে