গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

অভিনেতা ফজলুর রহমান বাবুর ওপেন হার্ট সার্জারি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৩ পিএম, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ০২:৫৬ এএম ২০২৬
অভিনেতা ফজলুর রহমান বাবুর ওপেন হার্ট সার্জারি
ছবি

ফজলুর রহমান বাবু

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর অভিনেতা ফজলুর রহমান বাবুর ‘ওপেন হার্ট সার্জারি’ হয়েছে।

ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’ বিবৃতি দিয়ে বাবুর অসুস্থতার এ খবর জানিয়েছে। তাতে বলা হয়েছে, ‘আমাদের সম্মানিত সদস্য এবং আমাদের প্রিয় সহকর্মী ফজলুর রহমান বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এনজিওগ্রাম করে মেজর হার্ট ব্লক পাওয়া যায় এবং ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে।’

বাবুর বরাত দিয়ে সংগঠনটি আরো জানিয়েছে, ‘তিনি (বাবু) সবার কাছে দোয়া চেয়েছেন। আমরা সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছি।’

ডিরেক্টরস গিল্ডের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগরও ফেসবুকে এক পোস্টে বাবুর হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন থাকার খবর সামনে আনেন। তিনি লিখেছেন, গত ১৬ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ফজলুর রহমান বাবু রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে ইউনাইটেড হাসপাতালে এনজিওগ্রামের মাধ্যমে তার হার্টে মেজর ব্লক ধরা পড়ে। এরপর গত ১৯ ফেব্রুয়ারিতে সফলভাবে ওপেন হার্ট সার্জারি করা হয় তার।’

অভিনেতার বর্তমান শারীরিক অবস্থা বর্ণনা করে এই নির্মাতা আরো লিখেছেন, ‘আল্লাহর রহমতে বাবু ভাই এখন আগের থেকে ভালো আছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারো আমাদের মাঝে ফিরে আসতে পারেন, সেজন্য সবাই তার জন্য প্রাণভরে দোয়া করবেন।’

১৯৯১ সালে কাজী নজরুল ইসলামের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মৃত্যুক্ষুধা’ নাটকের মাধ্যমে টিভি নাটকে আসেন ফজলুর রহমান বাবু। ২০০০ সালে ‘বিহঙ্গ’ চলচ্চিত্র দিয়ে তার বড়পর্দায় যাত্রা শুরু। দীর্ঘ অভিনয়জীবনে দর্শকদের তিনি উপহার দিয়েছেন ‘মনপুরা’, ‘অজ্ঞাতনামা’, ‘স্বপ্নজাল’, ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’র মত বহু চলচ্চিত্র। নাটক, সিনেমা ছাড়াও বর্তমানে ওটিটিতেও কাজ করছেন বাবু।
সানা/আপ্র/৩/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যারা ভারতের নাগরিক নন
১৫ অক্টোবর ২০২৬

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যারা ভারতের নাগরিক নন

বলিউডে অভিনয় করে পেয়েছেন পরিচিতি, খ্যাতি ও বিপুল জনপ্রিয়তা। কেউ রোমান্টিক চরিত্রে, কেউ অ্যাকশন কিংবা...

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ
১৫ অক্টোবর ২০২৬

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির উল্টো দিকের ফুটপাতসংলগ্ন দেয়ালে  গুণী ব্যক্তিদের প্রতিক...

মোহাম্মদ আলীর জীবন নিয়ে সিরিজ, মুক্তি ৪ নভেম্বর
১৫ অক্টোবর ২০২৬

মোহাম্মদ আলীর জীবন নিয়ে সিরিজ, মুক্তি ৪ নভেম্বর

বক্সিং রিংয়ে অসাধারণ কীর্তি, ব্যক্তিত্ব আর সাহসী অবস্থানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে কিংবদন্তি হয়ে উঠেছিলে...

ভিডিও গেম থেকে সিনেমা, বাংলাদেশেও আসছে ‘স্ট্রিট ফাইটার’
১৫ অক্টোবর ২০২৬

ভিডিও গেম থেকে সিনেমা, বাংলাদেশেও আসছে ‘স্ট্রিট ফাইটার’

ভিডিও গেম থেকে নির্মিত সিনেমা সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। ‘আ মাইনক্রাফট মুভি’, ‘দ্য সুপার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে