গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

ভিডিও গেম থেকে সিনেমা, বাংলাদেশেও আসছে ‘স্ট্রিট ফাইটার’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:২০ পিএম, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:৫৭ এএম ২০২৬
ভিডিও গেম থেকে সিনেমা, বাংলাদেশেও আসছে ‘স্ট্রিট ফাইটার’
ছবি

ছবি সংগৃহীত

ভিডিও গেম থেকে নির্মিত সিনেমা সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। ‘আ মাইনক্রাফট মুভি’, ‘দ্য সুপার মারিও ব্রোস. মুভি’, ‘রেসিডেন্ট ইভিল’ ও ‘ফাইভ নাইটস অ্যাট ফ্রেডিস’ এর উদাহরণ। এরই ধারাবাহিকতায় এবার বড় পর্দায় আসছে ক্যাপকমের জনপ্রিয় হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাট গেম ‘স্ট্রিট ফাইটার’। 

১৬ অক্টোবর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে অ্যাকশন ও মার্শাল আর্টভিত্তিক এই সিনেমা। ১৯৯৪ সালে কাইলি মিনোগ ও জঁ ক্লদ ভ্যান ড্যাম অভিনীত সংস্করণের পর নতুন এই সিনেমাটি দর্শকদের সামনে নতুনভাবে হাজির হবে। 

এতে অভিনয় করেছেন নোয়া সেন্টিনিও ও অ্যান্ড্রু কোজি। সবুজ চামড়ার ‘ব্ল্যাঙ্কা’ চরিত্রে দেখা যাবে জেসন মোমোয়াকে। 

সিনেমাটি পরিচালনা করেছেন ‘ব্যাড ট্রিপ’ ও ‘দ্য এরিক আন্দ্রে শো’ খ্যাত কিতাও সাকুরাই। সাকুরাই বলেন, প্রচলিত ভিডিও গেমভিত্তিক চলচ্চিত্রের মতো নয়, নিজস্ব শৈলীতে কিছু করার স্বাধীনতা তাকে দেওয়া হয়েছিল।


স্ট্রিট ফাইটার মূলত জনপ্রিয় ভিডিও গেম সিরিজ অবলম্বনে নির্মিত অ্যাকশন ও মার্শাল আর্টভিত্তিক সিনেমা। এখানে কারাতে, কুংফু, বিভিন্ন ধরনের ফাইটিং স্টাইল, শক্তিশালী যোদ্ধাদের দ্বন্দ্ব এবং বিশ্বকে ঘিরে ষড়যন্ত্র সবমিলিয়ে তৈরি হয়েছে একটি রোমাঞ্চকর জগৎ। 

এই ফ্র্যাঞ্চাইজির উল্লেখযোগ্য দিক হলো, গেমের পরিচিত চরিত্রগুলোকে বড় পর্দায় জীবন্ত করে তোলা। বিশেষ করে জুঁ, চুন লি-এর মতো চরিত্রের ভক্তদের কাছে সিনেমাটি বেশ আকর্ষণীয়। তাই বড় পর্দায় সিনেমাটি দেখার জন্য মুখিয়ে আছেন অনেকেই। 

মুক্তির আগেই সিনেমাটি নিয়ে আগ্রহ তৈরির কয়েকটি কারণ রয়েছে। যেমন; গেমের ভক্তদের প্রত্যাশা: পরিচিত চরিত্র ও তাদের বিখ্যাত আক্রমণগুলো বড় পর্দায় দেখার আগ্রহ। তারকাদের উপস্থিতির বিষয়টাও উল্লেখযোগ্য। 

জেসন মোমোয়া, নোয়া সেন্টিনিও এবং রোমান রেইন্সের মতো পরিচিত মুখ রয়েছে এখানে। এ সিনেমার আরেকটি চমক হলো, ভারতের জনপ্রিয় অ্যাকশন তারকা বিদ্যুৎ জামওয়ালের উপস্থিতি। ‘স্ট্রিট ফাইটার’-এর বিখ্যাত চরিত্র ধালসিমের ভূমিকায় দেখা যাবে তাকে।

ডিসি/আপ্র/১৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ
১৫ অক্টোবর ২০২৬

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির উল্টো দিকের ফুটপাতসংলগ্ন দেয়ালে  গুণী ব্যক্তিদের প্রতিক...

মোহাম্মদ আলীর জীবন নিয়ে সিরিজ, মুক্তি ৪ নভেম্বর
১৫ অক্টোবর ২০২৬

মোহাম্মদ আলীর জীবন নিয়ে সিরিজ, মুক্তি ৪ নভেম্বর

বক্সিং রিংয়ে অসাধারণ কীর্তি, ব্যক্তিত্ব আর সাহসী অবস্থানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে কিংবদন্তি হয়ে উঠেছিলে...

অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
১৫ অক্টোবর ২০২৬

অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

রূপালী পর্দার গ্ল্যামার ছেড়ে হঠাৎ করেই খবরের শিরোনামে বলিউড অভিনেতা ইমরান খান। সুপারস্টার আমির খানের...

এআই দিয়ে আপত্তিকর ভিডিও ছড়ানো অপরাধ: মেহজাবীন
১৫ অক্টোবর ২০২৬

এআই দিয়ে আপত্তিকর ভিডিও ছড়ানো অপরাধ: মেহজাবীন

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তারকাদের চেহারা বসিয়ে তৈরি করা আপত্তিকর ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে