গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

হঠাৎ একা হয়ে গেলে ভয় পেয়ো না : পূজা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪০ পিএম, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৫০ এএম ২০২৬
হঠাৎ একা হয়ে গেলে ভয় পেয়ো না : পূজা
ছবি

ছবি সংগৃহীত

নতুন সিনেমার শুটিং-অভিনয়ের খবরে নেই পূজা চেরী। তবে সোশ্যাল মিডিয়ায় রয়েছেন সক্রিয়। প্রতিনিয়ত নতুন নতুন ফটোশুটের ছবি শেয়ার করেন, সঙ্গে জুড়ে দেন নানান বার্তা।


সোমবার (১২ অক্টোবর) ফেসবুকে প্রায় এক ডজন ছবি পোস্ট করেছেন পূজা।

তাতে দেখা গেল, নীল কুর্তি আর সাদা প্যান্টে সেজেছেন অভিনেত্রী। কোনো ভবনের ছাদ বারান্দা থেকে রাতের আলোয় ধারণ করেছেন ছবিগুলো।


এ পোস্টে একটি বিশেষ বার্তাও দিয়েছেন পূজা। লিখেছেন, ‘সিংহ কখনো দল বেঁধে চলে না, দল বেঁধে চলে ভেড়ারা। যদি হঠাৎ দেখো, তোমার পরিচিত মানুষের সংখ্যা কমে যাচ্ছে,

আর যেখানে একসময় হাসি-আড্ডা আর মানুষের ভিড় ছিল, সেখানে হঠাৎ এখন তুমি একা, তবে ভয় পেয়ো না। এর মানে, তুমি আর দশজনের ভিড় থেকে বেরিয়ে নিজের সাম্রাজ্যের পথে এগিয়ে যাচ্ছো।’

পূজাকে এই সাজে দেখে পছন্দ করছেন তার ভক্তরা। একজন মন্তব্য করেছেন, ‘আজ তোমাকে অনেক দারুণ লাগছে’; আরেকজনের মন্তব্য, ‘আপনার এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। খুব ভালো লাগল’;

আরেক ভক্ত দুর্গাপূজার আগাম আবদার করে লিখেছেন, ‘আপু, পূজার ছবি দিয়েন। একেক দিন একেক ড্রেস পরে, সামনে পূজা, আপনার পূজা ভালো কাটুক।’


পূজা চেরীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে ‘মাসুদ রানা’ সিনেমায়।

সৈকত নাসিরের সিনেমাটির কাজ অবশ্য অনেক আগেই হয়েছিল। গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর দেননি পূজা। বরং কয়েক দফায় তার ব্যক্তিগত জীবনে সম্পর্ক ও বিয়ের গুঞ্জন নিয়ে চর্চা হয়েছে।

ডিসি/আপ্র/১২/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

বিলবোর্ড ২০০-তে ১০০তম সপ্তাহ শীর্ষে টেলর সুইফট
১২ অক্টোবর ২০২৬

বিলবোর্ড ২০০-তে ১০০তম সপ্তাহ শীর্ষে টেলর সুইফট

একক শিল্পী হিসেবে বিলবোর্ড ২০০ চার্টের শীর্ষে মোট ১০০ সপ্তাহ থাকার মাইলফলক অর্জন করেছেন পপ তারকা টেল...

নিউ ইয়র্কে তমা-মাহি-রাফী-মিথিলার উচ্ছ্বাসে ভরা রাত
১২ অক্টোবর ২০২৬

নিউ ইয়র্কে তমা-মাহি-রাফী-মিথিলার উচ্ছ্বাসে ভরা রাত

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল ও জনপ্রিয় শহর নিউ ইয়র্ক। বলা হয়, এই শহর কখনো ঘুমায় না। রাতেও এ শহরের চা...

ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান থাকবেন কি?
১২ অক্টোবর ২০২৬

ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান থাকবেন কি?

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন অবলম্বনে নির্মিত ‘দ্য ডার্টি পিকচার’ মুক্তির পর কেটে গেছে...

নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আকুতি নিয়েই চিরবিদায় নিলেন নাসিমা খান
১২ অক্টোবর ২০২৬

নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আকুতি নিয়েই চিরবিদায় নিলেন নাসিমা খান

বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই। জীবনের শেষ দিনগুলোতে তাঁর সবচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে