কক্সবাজারের সমুদ্রসৈকতে হঠাৎ দেখা মিলেছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। সম্প্রতি সমুদ্রের নীল জলরাশি আর বালুচরের মাঝে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ছবিগুলো প্রকাশের পরই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।
দুটি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করে দীঘি লিখেছেন, ‘আমি এসেছি সাগর পাড়ে ‘গো প্লান’-এর সাথে।’
ছবিতে সমুদ্রের পাড়ে বেশ স্বাভাবিক ভঙ্গিতে সময় কাটাতে দেখা গেছে অভিনেত্রীকে। সাগরের বাতাস, ঢেউ আর বালুচরের আবহে তাঁর সাজেও ছিল ছিমছাম ভাব। দীঘির এই নতুন লুক ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে ভক্তদের।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করেন দীঘি। তবে এবার কক্সবাজারের সমুদ্রসৈকতে তাঁর উপস্থিতি আলাদা করে নজর কেড়েছে। ছবিগুলোর মন্তব্যের ঘরেও ভক্তরা অভিনেত্রীর প্রশংসা করেছেন।
শুটিংয়ের কাজে কক্সবাজারে
জানা গেছে, বর্তমানে শুটিংয়ের কাজে কক্সবাজারে অবস্থান করছেন দীঘি। তবে সেখানে ঠিক কোন কাজের শুটিং করতে গেছেন, তা এখনই প্রকাশ করতে চাননি তিনি। নতুন কাজটি সম্পর্কে জানতে চাইলে আপাতত অপেক্ষা করতে বলেছেন অভিনেত্রী।
দীঘি বলেন, ‘অপেক্ষা করুন, সময় হলে জানতে পারবেন।’
তবে কাজটি সিনেমা, ওয়েব কনটেন্ট নাকি অন্য কোনো প্রকল্প—এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। ফলে কক্সবাজারে দীঘির নতুন কাজটি কী, তা জানতে ভক্তদের অপেক্ষা করতেই হচ্ছে।
শিশুশিল্পী থেকে নায়িকা
শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেকের পর থেকেই দর্শকের কাছে আলাদা পরিচিতি পান দীঘি। ছোটবেলায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জনের পর ধীরে ধীরে নায়িকা হিসেবেও বড় পর্দায় কাজ শুরু করেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর সরব উপস্থিতি রয়েছে।
সানা/আপ্র/৪/৯/২০২৬