গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

নতুন পরিচয়ে হাজির হচ্ছেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:২১ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫২ এএম ২০২৬
নতুন পরিচয়ে হাজির হচ্ছেন তানজিন তিশা
ছবি

ছবি সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি তারকারা যুক্ত হচ্ছেন নানা ধরনের পেশা ও ব্যবসায়। এবার সেই তালিকায় নাম লেখালেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের বাইরে এবার নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। খাবারের ব্যবসায় নাম লিখিয়েছেন তানজিন তিশা।

রাজধানীর বনানীতে চালু হতে যাচ্ছে তার রেস্তোরাঁ ‘ও রিয়েল’। আগামী ৬ সেপ্টেম্বর থেকে রেস্তোরাঁটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে নতুন এই উদ্যোগের প্রচারণাও শুরু করেছেন অভিনেত্রী। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ও রিয়েল’র নামে একটি পেজ খোলা হয়েছে। নিজের ফেসবুক পেজেও রেস্তোরাঁটির প্রচারণামূলক পোস্ট শেয়ার করেছেন তিশা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি প্রচারণামূলক রিলসে আলো-ছায়ায় দেখা গেছে রেস্তোরাঁটির অন্দরসজ্জার কিছু অংশ। সেখানে জানানো হয়েছে, বিশেষ কিছু পরিবেশনের জন্য প্রায় প্রস্তুত ‘ও রিয়েল’।


তবে রেস্তোরাঁটির খাবারের তালিকা বা বিশেষত্ব নিয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। নতুন এই উদ্যোগের মাধ্যমে ব্যবসায়িক অঙ্গনে তানজিন তিশার পথচলা কেমন হয়, সেটিই এখন দেখার বিষয়। এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন তানজিন তিশা। 

 

নাটকের পাশাপাশি বড়পর্দায়ও অভিষেক হতে যাচ্ছে তার। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘সোলজার’ সিনেমায় অভিনয় করছেন তিনি। সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটির দৃশ্যধারণ হয়েছে দেশ-বিদেশের বিভিন্ন লোকেশনে। বর্তমানে শেষ পর্যায়ে সিনেমাটির কাজ। অভিনয়ের পাশাপাশি নতুন ব্যবসায়িক উদ্যোগ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তানজিন তিশা।

ডিসি/আপ্র/০১/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রাক্তনকে ক্ষমা করার দিনে পরীমনির সাফ জবাব, ‘নো নো নো’
১৭ অক্টোবর ২০২৬

প্রাক্তনকে ক্ষমা করার দিনে পরীমনির সাফ জবাব, ‘নো নো নো’

অতীতের সম্পর্কের রাগ, ক্ষোভ ও অভিমান পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে প্রতি বছর ১৭ অক্টোবর...

হলিউড অভিনেতার বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের মামলা খারিজ
১৭ অক্টোবর ২০২৬

হলিউড অভিনেতার বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের মামলা খারিজ

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভিনেতা ও পরিচালক টিমোথি বাসফিল্ডের বি...

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যারা ভারতের নাগরিক নন
১৫ অক্টোবর ২০২৬

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যারা ভারতের নাগরিক নন

বলিউডে অভিনয় করে পেয়েছেন পরিচিতি, খ্যাতি ও বিপুল জনপ্রিয়তা। কেউ রোমান্টিক চরিত্রে, কেউ অ্যাকশন কিংবা...

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ
১৫ অক্টোবর ২০২৬

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির উল্টো দিকের ফুটপাতসংলগ্ন দেয়ালে  গুণী ব্যক্তিদের প্রতিক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে