গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

দাদাগিরি ছেড়ে আজ বিগ বস বাংলায় সৌরভ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:২৯ পিএম, ৩০ আগস্ট ২০২৬ | আপডেট: ০৫:৩০ এএম ২০২৬
দাদাগিরি ছেড়ে আজ বিগ বস বাংলায় সৌরভ
ছবি

ছবি সংগৃহীত

প্রায় ১৫ বছর ধরে ‘দাদাগিরি’ উপস্থাপনার পর এবার নতুন রিয়েলিটি শো নিয়ে দর্শকদের সামনে আসছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। জি বাংলা ছেড়ে এবার স্টার জলসার ‘বিগ বস বাংলা’র উপস্থাপনার দায়িত্ব নিয়েছেন তিনি।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় জমকালো উদ্বোধনী পর্বের মাধ্যমে শুরু হচ্ছে ‘বিগ বস বাংলা’। এরপর সোমবার (৩১ আগস্ট) থেকে প্রতিদিন বাংলাদেশ সময় রাত ১০টায় স্টার জলসায় অনুষ্ঠানটি প্রচারিত হবে।

নতুন এই রিয়েলিটি শো ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ‘বিগ বস বাংলা’র ঘরে কারা থাকছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে অভিনয়শিল্পী মনামী ঘোষ, সৃজলা গুহ, শন বন্দ্যোপাধ্যায়, সোনামণি সাহা, ভরত কল এবং সংগীতশিল্পী দুর্নিবার সাহার নাম নিয়ে গুঞ্জন রয়েছে।

এ ছাড়া সুদীপ্তা চক্রবর্তী, নুসরাত জাহান, যশ দাশগুপ্ত ও অঙ্কিতা সিংকেও অনুষ্ঠানে দেখা যেতে পারে বলে আলোচনা চলছে। তবে শেষ পর্যন্ত কারা অংশ নিচ্ছেন, সেই তালিকা উদ্বোধনী পর্বে সৌরভ গাঙ্গুলী ঘোষণা করবেন বলে জানা গেছে।

সর্বভারতীয় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর আদলে ২০১৩ সালে ইটিভি বাংলায় শুরু হয়েছিল ‘বাংলা বিগ বস’। প্রথম আসরের উপস্থাপক ছিলেন মিঠুন চক্রবর্তী। ৯০ দিন চলা ওই আসরে বিজয়ী হন অনীক ধর।

এরপর দুই বছর বন্ধ থাকার পর ২০১৬ সালে আবার শুরু হয় ‘বাংলা বিগ বস’। সে সময় উপস্থাপনার দায়িত্বে ছিলেন অভিনেতা জিৎ। চ্যানেলও পরিবর্তন হয়ে অনুষ্ঠানটি প্রচারিত হয় কালার্স বাংলায়। দ্বিতীয় আসরে বিজয়ী হন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।

এবার নতুন উপস্থাপক, নতুন চ্যানেল ও নতুন বিন্যাস নিয়ে প্রায় এক দশক পর ফিরছে ‘বিগ বস বাংলা’। আর উপস্থাপক হিসেবে সৌরভ গাঙ্গুলীর যুক্ত হওয়ায় অনুষ্ঠানটি ঘিরে দর্শকদের আগ্রহ আরো বেড়েছে।

এসি/আপ্র/৩০/০৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

প্রাক্তনকে ক্ষমা করার দিনে পরীমনির সাফ জবাব, ‘নো নো নো’
১৭ অক্টোবর ২০২৬

প্রাক্তনকে ক্ষমা করার দিনে পরীমনির সাফ জবাব, ‘নো নো নো’

অতীতের সম্পর্কের রাগ, ক্ষোভ ও অভিমান পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে প্রতি বছর ১৭ অক্টোবর...

হলিউড অভিনেতার বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের মামলা খারিজ
১৭ অক্টোবর ২০২৬

হলিউড অভিনেতার বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের মামলা খারিজ

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভিনেতা ও পরিচালক টিমোথি বাসফিল্ডের বি...

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যারা ভারতের নাগরিক নন
১৫ অক্টোবর ২০২৬

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যারা ভারতের নাগরিক নন

বলিউডে অভিনয় করে পেয়েছেন পরিচিতি, খ্যাতি ও বিপুল জনপ্রিয়তা। কেউ রোমান্টিক চরিত্রে, কেউ অ্যাকশন কিংবা...

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ
১৫ অক্টোবর ২০২৬

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির উল্টো দিকের ফুটপাতসংলগ্ন দেয়ালে  গুণী ব্যক্তিদের প্রতিক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে