গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

মধুবালার বায়োপিকে কিংবদন্তি অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে সারা অর্জুনকে

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৭ পিএম, ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:৫৪ এএম ২০২৬
মধুবালার বায়োপিকে কিংবদন্তি অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে সারা অর্জুনকে
ছবি

সারা অর্জুন

আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমার সুবাদে সম্প্রতি বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউড অভিনেত্রী সারা অর্জুন। তবে এর অনেক আগে মাত্র ছয় বছর বয়সে তামিল ‘দেভিয়া থিরুমাগাল’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে শিশুশিল্পী হিসেবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। 

এরপর একে একে তামিল, তেলেগু ও হিন্দি—তিন ভাষাতেই নিজের অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন এই তরুণী গ্ল্যামারকন্যা। আর এবার কিংবদন্তি অভিনেত্রী মধুবালার বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করে ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনের পথে পা বাড়াচ্ছেন তিনি।


বলিউডের খ্যাতনামা নির্মাতা সঞ্জয় লীলা বানসালি এবার হাত দিতে চলেছেন কিংবদন্তি অভিনেত্রী মধুবালার বর্ণাঢ্য জীবনের বায়োপিক নির্মাণে। ভারতীয় গণমাধ্যমের একটি প্রতিবেদ অনুযায়ী, নিজের বর্তমান প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিং শেষ করার পরপরই এই নতুন বায়োপিকের ক্যামেরা অন করবেন বানসালি। 

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরে মুম্বাইয়ের গোড়েগাঁওয়ের রয়্যাল পামসে শুরু হবে সিনেমাটির শুটিং। বর্তমানে ঠিক একই স্থানে ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শেষ গানের দৃশ্যধারণের কাজ করছেন বানসালি, যা আগামী সপ্তাহের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে।


নতুন এই বায়োপিকটি পরিচালনা করবেন নির্মাতা জসমিত কে. রিন। ইতিমধ্যেই চরিত্রটির জন্য নিবিড় প্রস্তুতি শুরু করে দিয়েছেন সারা অর্জুন। মধুবালার অনন্য ব্যক্তিত্ব, শারীরিক অঙ্গভঙ্গি এবং যে সময় বা সামাজিক পরিবেশে তিনি বেড়ে উঠেছিলেন, সেটির নিখুঁত রূপ ফুটিয়ে তুলতে চান পরিচালক জসমিত।


২০০৫ সালের ১৮ জুন জন্ম নেওয়া সারা অর্জুন অভিনেতা রাজ অর্জুনের কন্যা। মাত্র ১৮ মাস বয়সে টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। এরপর পাঁচ বছর বয়স হওয়ার আগেই ভারতের অন্যতম পরিচিত ও জনপ্রিয় শিশুশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন এবং শতাধিক বিজ্ঞাপনে কাজ করেন। 

 

ছোট থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত থাকা এই প্রতিভাবান অভিনেত্রীকে এবার পর্দায় এক অন্য উচ্চতায় দেখার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।

ডিসি/আপ্র/২৩/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যারা ভারতের নাগরিক নন
১৫ অক্টোবর ২০২৬

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যারা ভারতের নাগরিক নন

বলিউডে অভিনয় করে পেয়েছেন পরিচিতি, খ্যাতি ও বিপুল জনপ্রিয়তা। কেউ রোমান্টিক চরিত্রে, কেউ অ্যাকশন কিংবা...

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ
১৫ অক্টোবর ২০২৬

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির উল্টো দিকের ফুটপাতসংলগ্ন দেয়ালে  গুণী ব্যক্তিদের প্রতিক...

মোহাম্মদ আলীর জীবন নিয়ে সিরিজ, মুক্তি ৪ নভেম্বর
১৫ অক্টোবর ২০২৬

মোহাম্মদ আলীর জীবন নিয়ে সিরিজ, মুক্তি ৪ নভেম্বর

বক্সিং রিংয়ে অসাধারণ কীর্তি, ব্যক্তিত্ব আর সাহসী অবস্থানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে কিংবদন্তি হয়ে উঠেছিলে...

ভিডিও গেম থেকে সিনেমা, বাংলাদেশেও আসছে ‘স্ট্রিট ফাইটার’
১৫ অক্টোবর ২০২৬

ভিডিও গেম থেকে সিনেমা, বাংলাদেশেও আসছে ‘স্ট্রিট ফাইটার’

ভিডিও গেম থেকে নির্মিত সিনেমা সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। ‘আ মাইনক্রাফট মুভি’, ‘দ্য সুপার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে