গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

মেনু

সাংবাদিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস

রাষ্ট্রীয় ব্যবস্থার গুরুতর ত্রুটি

সুখদেব কুমার সানা

সুখদেব কুমার সানা

প্রকাশিত: ১৯:৫১ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৭:৫৭ এএম ২০২৬
রাষ্ট্রীয় ব্যবস্থার গুরুতর ত্রুটি
ছবি

রাষ্ট্রীয় ব্যবস্থার গুরুতর ত্রুটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) চালু করা অনলাইন ব্যবস্থার গুরুতর ত্রুটিতে অন্তত ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হয়ে পড়ার ঘটনা নিছক একটি প্রযুক্তিগত ভুল নয়; এটি রাষ্ট্রীয় দায়িত্বহীনতা, অব্যবস্থাপনা এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে চরম উদাসীনতার প্রতিচ্ছবি। যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনার মতো সংবিধানস্বীকৃত বিশাল দায়িত্ব পালন করে, তার কাছ থেকে এমন অবহেলা শুধু অনাকাক্সিক্ষতই নয়, বরং গভীর উদ্বেগজনক। নির্বাচনের সংবাদ সংগ্রহ ও পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশন থেকে বরাবরই সাংবাদিকদের কার্ড ইস্যু করা একটি প্রচলিত নিয়ম। সরাসরি আবেদনের ভিত্তিতে ইসির মিডিয়া সেল থেকে সাংবাদিক, গণমাধ্যম প্রতিষ্ঠান ও গাড়ির সংখ্যা অনুযায়ী কার্ড ইস্যু করা হয়। এবার অন্তর্বর্তী সরকারের নির্বাচন কমিশন আরো স্মার্ট পদ্ধতিতে কার্ড ইস্যুর চিন্তা থেকে অনলাইন আবেদনের আহ্বান জানায়। 

ইসির সার্ভারে নির্দিষ্ট আবেদন ফরমের মাধ্যমে সাংবাদিকরা নিজ নিজ তথ্য প্রদান করেন। প্রকাশিত তথ্যে ছিল সাংবাদিকদের ছবি, স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্র, অফিসের পরিচয়পত্র, এমনকি গণমাধ্যম প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত তালিকা। অর্থাৎ একজন সাংবাদিকের পূর্ণ ডিজিটাল পরিচয়ই প্রায় দুই ঘণ্টার মতো সবার জন্য উন্মুক্ত ছিল। এই সময়ের মধ্যে তথ্য কপি হয়েছে কি না, তৃতীয় কোনো পক্ষের হাতে গেছে কি না-সে প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর এখনো নেই। কিন্তু এই অনিশ্চয়তাই সবচেয়ে বড় বিপদ। কারণ, একবার তথ্য ফাঁস হলে তা আর ফিরিয়ে আনা যায় না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহার বক্তব্য এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিক পত্রিকার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি যথার্থই প্রশ্ন তুলেছেন- ডেটা প্রোটেকশন, অ্যাকসেস কন্ট্রোল কিংবা বেসিক সিকিউরিটি টেস্টিং ছাড়া কীভাবে একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এমন একটি অনলাইন সিস্টেম চালু করে? ডিজিটাল নিরাপত্তা কেবল বক্তব্য আর স্লোগানে সীমাবদ্ধ থাকলে চলবে না; বাস্তব প্রয়োগই এর আসল পরীক্ষা। আরো উদ্বেগজনক বিষয় হলো, নির্বাচন ও গণভোটের মতো সংবেদনশীল সময়ে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা এমনিতেই নানা ঝুঁকির মুখে থাকে। সেখানে তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়া মানে সরাসরি পেশাগত ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়া। যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও ক্ষমতার কর্মকাণ্ড জনসমক্ষে তুলে ধরেন, তাদের তথ্য যদি রাষ্ট্রই অনিরাপদ করে তোলে, তবে গণতন্ত্রের ভিত যে কতটা নড়বড়ে, তা সহজেই অনুমেয়। 

সাংবাদিকদের দাবির মুখে ইসি শেষ পর্যন্ত অনলাইন আবেদন বাতিল করে ম্যানুয়ালি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে- এটি স্বস্তির হলেও যথেষ্ট নয়। প্রশ্ন থেকে যায়, এত বড় একটি সিদ্ধান্ত নেওয়ার আগে কেন পর্যাপ্ত নিরাপত্তা যাচাই করা হয়নি? কেন কোনো দায় স্বীকার বা তদন্তের ঘোষণা আসেনি? তথ্য ফাঁসের ঘটনায় দায় নির্ধারণ ও জবাবদিহি ছাড়া ভবিষ্যতে এমন ঘটনা রোধ করা অসম্ভব। এই ঘটনা আমাদের আবারো মনে করিয়ে দেয়- ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট রাষ্ট্রের ধারণা তখনই অর্থবহ হবে, যখন নাগরিকের তথ্য সুরক্ষা রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। সাংবাদিকদের তথ্য ফাঁস কেবল একটি পেশাজীবী গোষ্ঠীর সমস্যা নয়; এটি নাগরিক অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা এবং শেষ পর্যন্ত গণতন্ত্রের নিরাপত্তার প্রশ্ন। রাষ্ট্রকে এখনই প্রমাণ করতে হবে, সে এই বার্তা বুঝেছে এবং অভিজ্ঞতা অর্জন করেছে। যার ইতিবাচক প্রভাব দেখার প্রত্যাশায় আমরা।

কেএমএএ/আপ্র

সংশ্লিষ্ট খবর

পবিত্র শবে বরাতে মানুষের মনে জেগে উঠুক শুভবোধ
০২ ফেব্রুয়ারি ২০২৬

পবিত্র শবে বরাতে মানুষের মনে জেগে উঠুক শুভবোধ

মঙ্গলবার দিবাগত রাত পবিত্র শবে বরাত। মহিমান্বিত রাত হিসেবে প্রতি বছর হিজরি শাবান মাসের মাঝামাঝিতে মু...

তরুণ রাজনীতির বড় পরীক্ষা
০১ ফেব্রুয়ারি ২০২৬

তরুণ রাজনীতির বড় পরীক্ষা

প্রতিশ্রুতি আর বাস্তবতার মাঝখানে এনসিপি

সহিংসতামুক্ত নির্বাচন ও মানবাধিকার রক্ষাই হোক অন্তর্বর্তী সরকারের প্রধান অঙ্গীকার
৩১ জানুয়ারি ২০২৬

সহিংসতামুক্ত নির্বাচন ও মানবাধিকার রক্ষাই হোক অন্তর্বর্তী সরকারের প্রধান অঙ্গীকা...

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জনমনে যেমন প্রত্যাশা রয়েছে, তেমনি উদ্বেগ ও শঙ্কাও। অতীত অভিজ্...

দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন বার্তা
৩০ জানুয়ারি ২০২৬

দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন বার্তা

খালেদা জিয়াকে ভারতীয় সংসদের শ্রদ্ধা

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাজারে কিছু অসাধু ব্যবসায়ী গ্যাস সংকটের সুযোগে অতিরিক্ত দাম নিচ্ছে, এর মধ্যেই সরকার গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে। এটা কতটা যুক্তিসঙ্গত মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে