গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৮ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২১:৪৯ এএম ২০২৬
১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান
ছবি

ছবি সংগৃহীত

ভারত ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালীনই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের ক্রিকেট অঙ্গনে। পাকিস্তান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশটির ক্রিকেট বোর্ড ঘোষণা দেয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে পাকিস্তান। এই ঘোষণার পরই ভারত–পাকিস্তান দ্বৈরথ নিয়ে ক্রিকেট বিশ্বে তৈরি হয় অনিশ্চয়তা।

এর প্রভাব পড়তে পারে কি না তা নিয়ে আলোচনা শুরু হয় মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপ নিয়েও। আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হওয়ার কথা রয়েছে ভারত ও পাকিস্তানের ‘এ’ দলের। ফলে একই দিনে দুটি প্রতিযোগিতায় দুই দেশের দলের মুখোমুখি হওয়ার বিষয়টি আলোচনায় আসে।

তবে বর্তমান পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মূল জাতীয় দলের ম্যাচটি যে অনুষ্ঠিত হচ্ছে না, তা প্রায় নিশ্চিত। কিন্তু ব্যাংককে অনুষ্ঠিতব্য মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপে দুই দেশের ‘এ’ দলের ম্যাচ নিয়ে এখন পর্যন্ত কোনো বাধা বা নিষেধাজ্ঞার ইঙ্গিত পাওয়া যায়নি।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো-র প্রতিবেদন অনুযায়ী, ভারত ও পাকিস্তানের নারী ‘এ’ দলের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা আসার মাত্র এক ঘণ্টার মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে নারী ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করে। এ গ্রুপে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারতের ‘এ’ দল, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্বকাপে ম্যাচ বর্জনের সিদ্ধান্তের কোনো প্রভাব এই নারী ‘এ’ দলের ম্যাচে পড়ছে না।

এদিকে, পিসিবির বিরুদ্ধে আইসিসির সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা চলছে। তবে বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে বা পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে এখন পর্যন্ত আইসিসি বোর্ড সভা ডাকেনি।

এসি/আপ্র/০৩/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!
২৭ জুলাই ২০২৬

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো র...

বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ
২৭ জুলাই ২০২৬

বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল। দ...

এবার নিষিদ্ধ হলেন নেইমার
২৬ জুলাই ২০২৬

এবার নিষিদ্ধ হলেন নেইমার

বিশ্বকাপের ব্যর্থতা পেছনে ফেলে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে মাঠে ফিরেই ঝলক দেখিয়েছেন নেইমার। শাপ...

মেসির জার্সি থেকে শাকিরার পোশাক, নিলামে বিশ্বকাপের স্মারক
২৬ জুলাই ২০২৬

মেসির জার্সি থেকে শাকিরার পোশাক, নিলামে বিশ্বকাপের স্মারক

২০২৬ ফিফা বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলোর সঙ্গে জড়িয়ে থাকা নানা ঐতিহাসিক স্মারক নিলামে তুলেছে বিশ্বখ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই