গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না, জুয়েল রানাকে প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৮ পিএম, ০২ জুন ২০২৬ | আপডেট: ১৫:৩২ এএম ২০২৬
কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না, জুয়েল রানাকে প্রধানমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে সাত শতাংশ ভ্যাট বা কর আরোপ করা হচ্ছে না। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথা জানিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর চিত্ত মিডিয়ার জুয়েল রানাকে।

সোমবার (১ জুন) সচিবালয়ে জুয়েল রানাকে ডেকে নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষি ও প্রকৃতিকে উপজীব্য করে নিয়মিত ভিডিও বানান জুয়েল রানা। ভিডিওর সঙ্গে যুক্ত করেন মানুষ ও সাহিত্য। গত বছরের ৪ ফেব্রুয়ারি চালুর পর ফেসবুকে তার পেজ ‘চিত্ত মিডিয়া’র ফলোয়ার এখন ৪৩ লাখের বেশি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর জুয়েল রানার সাক্ষাৎকার নিয়েছে দৈনিক যুগান্তর।

সেই সাক্ষাৎকারের শেষ দিকে জুয়েল রানা বলেন, তিনি প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের বিষয়টি কতটা সত্য।

জুয়েল রানার দাবি, বিষয়টি শোনার পর প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে তাৎক্ষণিকভাবে খোঁজ নেওয়ার নির্দেশ দেন এবং এই ধরনের কোনো কর আরোপ করা হবে না বলে জুয়েল রানাকে নিশ্চিন্তে থাকতে বলেন।

জুয়েল রানা বলেন, প্রধানমন্ত্রী তাকে বলেন এরকম কিছু হইতে দেওয়া যাবে না। আমি চাই যে ইয়াংরা ডিজিটাল মার্কেটিংয়ে যাক, তারা বৈদেশিক বিভিন্ন কাজে ইনভলব থাকুক, তারা বাইরের অর্থ দেশে নিয়ে আসছে, দ্যাটস এনাফ।

জুয়েল রানা বলেন, আমি বলেছি যে কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সার যারা আছে তাদের জন্য যে সাড়ে ৭ শতাংশ ভ্যাটের কথা বলা হচ্ছে, ইজ ইট রাইট অর রং? উনি বলছেন যে অবশ্যই রাইট না, রাইট হওয়ার সুযোগও নেই, ইনশা আল্লাহ এরকম টা হবে না। আপনি নিশ্চিত থাকেন। আপনি বসে থাকেন আপনার সামনে বন্ধ করা হবে। এরকম কিছু হয়ও নাই। নো টেনশন। আপনি কাজ করেন, আপনারা কাজ করেন। ফ্রিল্যান্সার যারা আছে তারা দেশের জন্য অনেক বড় ভূমিকা রাখে। যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তারা তাদের ফ্যামিলি চালায়। এটা হতে পারে না।

জুয়েল রানা বলেন, আমি বললাম যে দেখুন তারা তো সম্পত্তি পাচার করে না। তারা উল্টো তো বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসে, তাদের জন্য আপনার আরও বেশি সফট হওয়া উচিত। তো প্রধানমন্ত্রী বলছেন, অবশ্যই আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে মনে করিয়ে দিলেন এরকম কিছু হবে না নিশ্চিন্তে থাকুন। কন্টেন্ট ক্রিয়েশন যারা করছেন, ফ্রিল্যান্সার যারা আছেন, তাদের জন্য এরকম কোন ধরনের কোনো কিছু ঘটবে না ইনশাআল্লাহ। উনি সেটি বলেছেন।

জুয়েল রানার বক্তব্যের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এসি/আপ্র/০২/০৬/২০২৬

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী
০৩ সেপ্টেম্বর ২০২৬

তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী

২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিন বছরে দেশে চার শতাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে...

খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাংলাদেশ
০৩ সেপ্টেম্বর ২০২৬

খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাংলাদেশ

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। বর্তমানে ব্যাংক থেকে বিতরণ করা প্রতি...

জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তারা পাবে ২০ লাখ টাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তারা পাবে ২০ লাখ টাকা

দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন অর্থায়ন কর্মসূচি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ...

১০০ টাকার ঋণে ৩৩ টাকাই এখন খেলাপি
০২ সেপ্টেম্বর ২০২৬

১০০ টাকার ঋণে ৩৩ টাকাই এখন খেলাপি

জুন শেষে এই ঋণ ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে