গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

যুবদল নেতা পরিচয়ে চাঁদা দাবি, পুলিশের সামনেই হামলা

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২০:৫৯ পিএম, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:৩৩ এএম ২০২৬
যুবদল নেতা পরিচয়ে চাঁদা দাবি, পুলিশের সামনেই হামলা
ছবি

ছবি সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় যুবদল নেতা পরিচয়ে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ব্যবসার অংশ হিসেবে ৫০ শতাংশ চাঁদা দাবি এবং তা না দেওয়ায় প্রকৌশলীসহ তিনজনকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পরও হামলাকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের ওপর ফের চড়াও হয়।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আনোয়ারার ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ার লিমিটেডের প্রকল্পের বাইরে এ ঘটনা ঘটে। স্থানীয় আলী হোসেনের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

হামলায় গুরুতর আহত হয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এফএম এন্টারপ্রাইজের প্রকৌশলী শাহরিয়ার আমির ও প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন। এ সময় প্রতিষ্ঠানের অংশীদার ও স্থানীয় সংবাদকর্মী জিন্নাত আইয়ুবও হামলার শিকার হন।

আহত প্রকৌশলী শাহরিয়ার আমিরের অভিযোগ, আলী হোসেন দীর্ঘদিন ধরে নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। ওই এলাকায় ব্যবসা করতে হলে তাকে ব্যবসার ৫০ শতাংশ দিতে হবে বলে দাবি করা হয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এতে রাজি না হওয়ায় বুধবার সকালে আলী হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করে মারধর শুরু করেন। পরে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে তিনি রক্ষা পান।

শাহরিয়ার আমির আরো বলেন, হামলার পর তারা কর্ণফুলী থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু পুলিশের উপস্থিতিতেই হামলাকারীরা আবার তাদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় আলী হোসেনসহ চাঁদা দাবিকারীদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ তাদের আইনি সহায়তার আশ্বাস দিয়েছে। তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু বিচার ও নিরাপত্তা দাবি করেন।

অভিযোগের বিষয়ে আলী হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমেদ বলেন, আলী হোসেন যুবদলের কোনো পদধারী নেতা নন। তবে তিনি দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং কারানির্যাতিত নেতা।

কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, অভিযোগের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে হামলার চেষ্টা চালায়। পরে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে যুবদল নেতা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আলী হোসেন নামের কোনো যুবদল কর্মীকে তিনি চেনেন না। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

সানা/কেএমএএ/আপ্র/১২/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
০৪ অক্টোবর ২০২৬

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীতে নকল ঘি বিক্রির দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ...

বিরোধপূর্ণ জমির ঘরে অগ্নিদগ্ধ হয়ে যুবকের রহস্যজনক মৃত্যু
০৪ অক্টোবর ২০২৬

বিরোধপূর্ণ জমির ঘরে অগ্নিদগ্ধ হয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে বিরোধপূর্ণ জমির একটি তালাবদ্ধ জরাজীর্ণ ঘরে অ...

দুর্গাপূজায় গুজব-উসকানিদাতাদের ছাড় নয়: এসপি মাসুদ
০৪ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় গুজব-উসকানিদাতাদের ছাড় নয়: এসপি মাসুদ

আসন্ন শারদীয় দুর্গাপূজায় গুজব ও উসকানির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপা...

তারাগঞ্জে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার
০৪ অক্টোবর ২০২৬

তারাগঞ্জে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজনকে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে