গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

দিনাজপুরে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন, মানববন্ধনে পাঁচ নেতার মুক্তি দাবি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৮ পিএম, ০৯ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:০৫ এএম ২০২৬
দিনাজপুরে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন, মানববন্ধনে পাঁচ নেতার মুক্তি দাবি
ছবি

ছবি প্রতিনিধি

মো. মকসেদুর রহমান সাহাজাদা, দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার আব্দুস সামাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন একদল ভুক্তভোগী নারী। একই সঙ্গে তাদের দাবি, অসহায় এক নারীর পক্ষে অবস্থান নেওয়ায় মিথ্যা মামলায় কারাগারে থাকা জাতীয় নাগরিক পার্টির পাঁচ নেতাকে মুক্তি দিতে হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। পরে প্রেসক্লাবের সামনে প্রায় তিন শতাধিক নারীর অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার দরবারপুর গ্রামের সুরত আলীর স্ত্রী আকলিমা বেগম।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, আব্দুস সামাদ দীর্ঘদিন ধরে জাল দলিল তৈরি ও জমি-সংক্রান্ত প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগীরা।

আকলিমা বেগমের অভিযোগ, সদর উপজেলার খোসালপুর গ্রামের তাদের দাদা-শ্বশুরের নামে ৫০ শতক জমি রয়েছে। ওই জমির কাগজপত্র ও দলিল করে দেওয়ার আশ্বাস দিয়ে এবং সেটেলমেন্ট অফিসের কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক থাকার কথা বলে আব্দুস সামাদ তার কাছ থেকে পর্যায়ক্রমে ৭ লাখ ৬০ হাজার টাকা নেন। পরে তিনি সেটেলমেন্ট অফিসের সিল ও স্বাক্ষরযুক্ত বলে যে দলিলপত্র দেন, যাচাই করে তা জাল বলে জানতে পারেন।

তিনি আরও অভিযোগ করেন, টাকা ফেরত চাইলে আব্দুস সামাদ নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন। পরে বিষয়টি উপজেলা যুবশক্তির মুখ্য সংগঠক আজমির হোসেনকে জানানো হলে, পাওনা টাকা ফেরতের বিষয়ে কথা বলতে গত ৫ জুলাই শহরের লিলির মোড়ে জাতীয় নাগরিক পার্টির যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মুনসহ কয়েকজন যান।

ভুক্তভোগীদের দাবি, ওই সময় আব্দুস সামাদ তার ছেলে মামুনকে ফোন করলে তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ আরিফ মুন, আজমির হোসেন, মো. হাসিন ইশরাক মিমসহ পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে মামুনের দায়ের করা মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত নারীদের অভিযোগ, আব্দুস সামাদকে অপহরণ বা তার কাছে চাঁদা দাবি করা হয়নি। তারা মামলাটিকে মিথ্যা দাবি করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং কারাবন্দি পাঁচ নেতার মুক্তি দাবি করেন।

সংবাদ সম্মেলনে সুন্দরবন ইউনিয়নের দরবারপুর গ্রামের মমতাজ বেগম, মোছাম্মৎ ঋতু, জবা খাতুন, সুরমা মাহবুবা আক্তার রুনীসহ ভুক্তভোগী নারীরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/৯/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
১৬ অক্টোবর ২০২৬

গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী

দলমত নির্বিশেষে দেশের গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখতে পারলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছে...

টঙ্গীতে চার দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি চোক্কা রাজু গ্রেফতার
১৬ অক্টোবর ২০২৬

টঙ্গীতে চার দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি চোক্কা রাজু গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে চারটি দেশীয় অস্ত্রসহ মো. রা...

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
১৬ অক্টোবর ২০২৬

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মো. আবু কাউছার (৩৫) নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে...

মেঘনায় ইলিশ শিকারে ৩০ জেলের ১৮ দিনের কারাদণ্ড
১৬ অক্টোবর ২০২৬

মেঘনায় ইলিশ শিকারে ৩০ জেলের ১৮ দিনের কারাদণ্ড

চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৩২ জেলেকে আটক করেছে উপজেলা প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে