গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৮ পিএম, ০৩ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:৫৫ এএম ২০২৬
খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন
ছবি

খুলনা সাংবাদিক ইউনিয়নের লোগো

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন হয়েছে।

বুধবার (১ জুলাই) সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত একটানা সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সাংবাদিক শেখ কামরুল আহসান জানান, তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সভাপতি পদে পাঁচটি, সাধারণ সম্পাদক পদে চারটি, কোষাধ্যক্ষ পদে তিনটি এবং নির্বাহী পরিষদের অন্যান্য পদের জন্য ২৪টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।

তিনি জানান, ৩ জুলাই বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ৫ জুলাই সন্ধ্যা ৬টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এ তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে ৬ জুলাই দুপুর ১২টা পর্যন্ত। একই দিন বিকেল ৫টায় সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আপত্তির শুনানি ও নিষ্পত্তি করা হবে।

আগামী ৯ জুলাই সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। ১০ জুলাই বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

তফসিল অনুযায়ী আগামী ১৮ জুলাই সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী খুলনা সাংবাদিক ইউনিয়নের ১১৮ জন সদস্য গোপন ব্যালটে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

দীর্ঘদিন পর খুলনা সাংবাদিক ইউনিয়নের নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সানা/আপ্র/৩/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
১৬ অক্টোবর ২০২৬

গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী

দলমত নির্বিশেষে দেশের গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখতে পারলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছে...

টঙ্গীতে চার দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি চোক্কা রাজু গ্রেফতার
১৬ অক্টোবর ২০২৬

টঙ্গীতে চার দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি চোক্কা রাজু গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে চারটি দেশীয় অস্ত্রসহ মো. রা...

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
১৬ অক্টোবর ২০২৬

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মো. আবু কাউছার (৩৫) নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে...

মেঘনায় ইলিশ শিকারে ৩০ জেলের ১৮ দিনের কারাদণ্ড
১৬ অক্টোবর ২০২৬

মেঘনায় ইলিশ শিকারে ৩০ জেলের ১৮ দিনের কারাদণ্ড

চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৩২ জেলেকে আটক করেছে উপজেলা প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে