গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খুলনা সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৭ পিএম, ০৬ জুন ২০২৬ | আপডেট: ০৫:২৪ এএম ২০২৬
খুলনা সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন
ছবি

ছবি প্রতিনিধি

খুলনা সাংবাদিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় সিনিয়র সাংবাদিক রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ১১টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আনারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা অংশ নেন।

সভায় বক্তব্য দেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক অমিয় কান্তি পাল, মো. সাহেব আলী, মোজাম্মেল হক হাওলাদার ও মল্লিক সুধাংশু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাবেক নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা, সিনিয়র সাংবাদিক রকিব উদ্দিন পান্নু, এস এম কামাল হোসেন, বিমল সাহা, দিলীপ বর্মন, কামরুল আহসান, বাপ্পী খান, এস এম জাহিদুল ইসলাম, আল মামুদ প্রিন্স, জয়নাল ফরাজী, শেখ জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, রিতা রানী দাস, মেহেদী মাসুদ খান, মনিরুজ্জামান মনি, এইচ ডি হেলাল ও বাহাউদ্দীন বাহার।

সভায় জানানো হয়, নির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।
সানা/আপ্র/৬/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল
০৫ সেপ্টেম্বর ২০২৬

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে নতুন বিদ্যুৎ মিটার স্থাপনের আগেই গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল পাঠানোর ঘটনা ঘটেছ...

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায়‌ গু...

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার
০৫ সেপ্টেম্বর ২০২৬

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের মরদেহ উদ্...

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা
০৫ সেপ্টেম্বর ২০২৬

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা

বন্যানিয়ন্ত্রণ বাঁধের ঢালজুড়ে দিগন্ত বিস্তৃত মাচা। সেই মাচায় ঝুলছে সারি সারি লাউ। প্রায় দুই কিলোমিটা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে