গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মেনু

ফেসবুকে আবেগঘন পোস্টের পর তরুণ সাংবাদিককে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার, পরে মৃত্যু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:২৬ পিএম, ০১ জুন ২০২৬ | আপডেট: ২১:১৭ এএম ২০২৬
ফেসবুকে আবেগঘন পোস্টের পর তরুণ সাংবাদিককে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার, পরে মৃত্যু
ছবি

মো. রাকিব হোসাইন -ছবি ফেসবুক থেকে সংগৃহীত

পটুয়াখালীর দশমিনা উপজেলার সাংবাদিক মো. রাকিব হোসাইন (২৮) ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেওয়ার পর মারা গেছেন। তিনি দৈনিক যায়যায়দিন পত্রিকার দশমিনা প্রতিনিধি ছিলেন। রোববার (৩১ মে) ভোরে অসুস্থ অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাকিবের বাড়ি গলাচিপা উপজেলার চরবিশ্বাস এলাকায়। তার বাবা মো. মোক্তার হোসেন মেলকার। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে তিনি নানাবাড়ি দশমিনায় বসবাস করতেন। তার মামা শওকত হোসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। সাংবাদিকতার শুরুতে তিনি যুগান্তর পত্রিকায় কাজ করেন। পরে দৈনিক যায়যায়দিনের দশমিনা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
স্বজন ও স্থানীয় কয়েকজন জানান, রোববার ভোর চারটার দিকে রাকিব তার ফেসবুক আইডিতে একটি দীর্ঘ আবেগঘন স্ট্যাটাস দেন। সেটি দেখে পরিচিতজনেরা উপজেলা সদরের মানিক মিয়া চত্বরে তার ভাড়া বাসায় ছুটে যান। সেখান থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পথে সকাল পাঁচটার দিকে তিনি মারা যান।
রাকিব মানিক মিয়া চত্বরের ওই বাসায় একাই থাকতেন। তিনি বাবা, দুই বোন ও এক ভাই রেখে গেছেন। তার মৃত্যুতে দশমিনা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক সমিতি এবং বাউফল প্রেসক্লাব শোক প্রকাশ করেছে।
রোববার বেলা পৌনে ১১টার দিকে দশমিনা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ রাঙাবালীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েক স্বজনের দাবি, ঘরে সংরক্ষিত খাদ্যশস্যে ব্যবহারের ওষুধ সেবনের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, ‘তিনি (রাকিব) তার ফেসবুক আইডিতে তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি; আর পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদনের পরিপ্রেক্ষিতে মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হকের হস্তক্ষেপে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’
ফেসবুকে দেওয়া শেষ স্ট্যাটাসে রাকিব লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। একটা মানুষ জীবনে কত যুদ্ধ করতে পারে? যুদ্ধ করতে করতে আজ আমি ক্লান্ত।’ স্ট্যাটাসে তিনি মায়ের পাশে দাফনের ইচ্ছা, পরিবারের কিছু সদস্যের প্রতি ক্ষোভ এবং পরিচিত কয়েকজনের প্রতি কৃতজ্ঞতার কথাও উল্লেখ করেন। এর আগে শনিবার সন্ধ্যায় তিনি ফেসবুকে লিখেছিলেন, ‘দুনিয়ার মায়া মানুষ কখন ছাড়ে, কেউ কি বলতে পারেন?’
সানা/আপ্র/১/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টঙ্গীতে মাদকের ‘হটস্পট’ হাজির মাজার বস্তি উচ্ছেদ
৩১ আগস্ট ২০২৬

টঙ্গীতে মাদকের ‘হটস্পট’ হাজির মাজার বস্তি উচ্ছেদ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে দীর্ঘদিন ধরে মাদকের ‘হটস্পট’ হিসেবে পরিচিত হাজির মাজার...

সারের কৃত্রিম সংকট বন্ধে রংপুরে কৃষিজীবী শ্রমিকদের মানববন্ধন
৩১ আগস্ট ২০২৬

সারের কৃত্রিম সংকট বন্ধে রংপুরে কৃষিজীবী শ্রমিকদের মানববন্ধন

মোঃ নুর জামাল হক: সার ও কৃষিপণ্যের সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং সারের কৃত্রিম সংকট নিরসনের দাবিতে রংপুরে...

সন্তান বিক্রি করে আইফোন কেনার অভিযোগে বাবা আটক
৩১ আগস্ট ২০২৬

সন্তান বিক্রি করে আইফোন কেনার অভিযোগে বাবা আটক

পটুয়াখালীর দশমিনায় এক লাখ টাকার বিনিময়ে নিজের ১৮ মাস বয়সী সন্তানকে বিক্রি করে নতুন মডেলের আইফোন কেনা...

জামিনে বের হয়েই খুন হলেন ‘পিচ্চি জাহেদ’
৩১ আগস্ট ২০২৬

জামিনে বের হয়েই খুন হলেন ‘পিচ্চি জাহেদ’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত ৩৩০ জন দুষ্কৃতকারীর ১ নম্বরে থাকা জাহেদুল ইসলাম (...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই