গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জুলাই সনদ বাস্তবায়নে মেহেরপুর বিএনপির অঙ্গীকার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:১৮ পিএম, ১৯ মে ২০২৬ | আপডেট: ২১:১১ এএম ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে মেহেরপুর বিএনপির অঙ্গীকার
ছবি

ছবি আজকের প্রত্যাশা

‎এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির অঙ্গীকার’ শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বিকাল সাড়ে ৪টায় মেহেরপুর কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি প্রভাষক ফয়েজ মোহাম্মদ। সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ জাভেদ মাসুদ মিল্টন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, আখেরুজ্জামান ও ওমর ফারুক লিটন। এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ জাভেদ মাসুদ মিল্টন বলেন, নির্বাচন সম্পন্ন হলেও সরকারের চার মাসও পূর্ণ হয়নি। জনগণের ভোটের প্রতিফলন হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যায়ক্রমে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।

তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনগণের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ এবং প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

প্রধান বক্তা অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, জুলাই সনদ বাস্তবায়নে দলকে আরও সুসংগঠিত করতে হবে। তিনি গণভোটের চারটি প্রশ্নের মধ্যে ‘খ’ নম্বর প্রশ্নকে জুলাই সনদের ১৮ ও ১৯ অনুচ্ছেদের পরিপন্থী ও প্রতারণামূলক বলে উল্লেখ করেন। একই সঙ্গে জুলাই সনদ অনুযায়ী ১০০ সদস্যবিশিষ্ট উচ্চ কক্ষ প্রতিষ্ঠায় বিএনপি সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

এছাড়া বক্তব্য দেন পৌর ছাত্রদলের সদস্যসচিব জার্জিস ইউসুফ রৌমিক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু, জেলা জাসাসের সদস্যসচিব এ বাঁকা বিল্লাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতারা।
সানা/আপ্র/১৯/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার
০৫ সেপ্টেম্বর ২০২৬

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের মরদেহ উদ্...

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা
০৫ সেপ্টেম্বর ২০২৬

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা

বন্যানিয়ন্ত্রণ বাঁধের ঢালজুড়ে দিগন্ত বিস্তৃত মাচা। সেই মাচায় ঝুলছে সারি সারি লাউ। প্রায় দুই কিলোমিটা...

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা
০৪ সেপ্টেম্বর ২০২৬

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলে মন্তব্য করেছ...

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক
০৪ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে দিনমজুরের কাজের কথা বলে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন চারজন। সঙ্গে ছিল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে