গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেহেরপুরে অনলাইন জুয়ার গডফাদার ফিলসন গ্রেফতার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০৯:২৯ পিএম, ০৯ মে ২০২৬ | আপডেট: ১২:৪০ এএম ২০২৬
মেহেরপুরে অনলাইন জুয়ার গডফাদার ফিলসন গ্রেফতার
ছবি

আখতারুজ্জামান ফিলসন -ছবি আজকের প্রত্যাশা

এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অনলাইন জুয়ার প্রভাবশালী এজেন্ট ও একাধিক মামলার পলাতক আসামি আখতারুজ্জামান ফিলসন (৪৭) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কোমরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ফিলসনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের দুটি মামলা এবং একটি রাজনৈতিক মামলা রয়েছে। এর মধ্যে ৪ নভেম্বর মেহেরপুর জেলায় দায়ের হওয়া একটি মামলায় তিনি ১২ নম্বর এবং ২৪ ফেব্রুয়ারি মুজিবনগর থানায় দায়ের হওয়া আরেকটি মামলায় এক নম্বর এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

মামলার নথি অনুযায়ী, আন্তর্জাতিক অনলাইন ক্যাসিনো প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশে-বিদেশে অর্থ পাচার, মোবাইল আর্থিক সেবার বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত করতেন তিনি। এ ঘটনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২০(২), ২৪(২) ও ২৭(২) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এর আগে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে জেলা ডিবি পুলিশ ও কোমরপুর পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে একই মামলার আরেক আসামি জামান উদ্দিন ওরফে জামান মাস্টারকে গ্রেফতার করা হয়। ওই রাতে ফিলসনের বাড়িতেও অভিযান চালানো হলে তিনি বাড়ির ছাদের পানির ট্যাংকের মধ্যে আত্মগোপন করে পালিয়ে যান।

স্থানীয়দের দাবি, ওই ঘটনার পরদিন তিনি কোমরপুর বাজারে প্রকাশ্যে বসে পালানোর ঘটনা নিয়ে কথা বলেন। এরপর থেকে তিনি নিয়মিত বাড়িতে থাকতেন না। কখনও দিনের বেলায় স্বল্প সময়ের জন্য এলাকায় আসতেন, আবার কখনও গভীর রাতে বাড়িতে ফিরতেন। আত্মগোপনে থেকেও অনলাইন জুয়া ও অর্থ পাচারের কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ডিবির ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ফোনগুলোর ফরেনসিক পরীক্ষা শেষে অনলাইন জুয়া পরিচালনা ও অর্থ পাচারের বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেলে নতুন মামলা দায়ের করা হবে। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
সানা/আপ্র/৯/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শ্রীপুর সরকারি হাসপাতালে দরিদ্র ফালু মিয়ার সফল অস্ত্রোপচার
০৮ সেপ্টেম্বর ২০২৬

শ্রীপুর সরকারি হাসপাতালে দরিদ্র ফালু মিয়ার সফল অস্ত্রোপচার

গাজীপুরের শ্রীপুরে দুই বছর ধরে হার্নিয়ার অসহনীয় যন্ত্রণায় ভুগছিলেন ৭৬ বছর বয়সী দরিদ্র কৃষক ফালু মিয়া...

পাবনায় হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে গুলি করে খুন
০৭ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে গুলি করে খুন

পাবনার আটঘরিয়া উপজেলায় ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক ইউপি সদস্য আদম আলীকে প্রকাশ্যে গ...

নারী থেকে পুরুষ হতে গিয়ে তরুণীর মৃত্যু
০৭ সেপ্টেম্বর ২০২৬

নারী থেকে পুরুষ হতে গিয়ে তরুণীর মৃত্যু

নারী থেকে পুরুষ হতে গিয়ে হরমোন চিকিৎসার পাশাপাশি স্তন অপারেশন করিয়েছিলেন রোজি আক্তার লিজা (৩১) নামে...

শ্রেণিকক্ষে ঝাঁঝালো গন্ধে জ্ঞান হারালো ১৫ শিক্ষার্থী
০৭ সেপ্টেম্বর ২০২৬

শ্রেণিকক্ষে ঝাঁঝালো গন্ধে জ্ঞান হারালো ১৫ শিক্ষার্থী

নোয়াখালীর হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ার পর অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই