গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে-গুলি করে হত্যা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১২:৩২ পিএম, ০৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৭:০১ এএম ২০২৬
পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে-গুলি করে হত্যা
ছবি

ইমরান হোসেন সোহাগ

পাবনার ঈশ্বরদীতে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে হামলাকারীরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী সাড়া গোপালপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার

নিহত ইমরান হোসেন সোহাগ (২৬) উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সদস্য এবং একটি পক্ষের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন।

এছাড়াও তিনি জিয়া সাইবার ফোর্স, ঈশ্বরদী শাখার সেক্রেটারি ছিলেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে সোহাগ তার বন্ধুদের নিয়ে গোপালপুর রেললাইনের পাশে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মাস্ক পরিহিত কয়েকজন অতর্কিত হামলা চালিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মাথার একটি অংশ গুরুতর আঘাতপ্রাপ্ত ও ছিন্নভিন্ন হয়ে গেছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
সানা/আপ্র/৩/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু
১৭ অক্টোবর ২০২৬

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিসোর্টটি পু...

রাজবাড়ীতে মোটরসাইকেলে এসে যুবককে গুলি করে হত্যা
১৭ অক্টোবর ২০২৬

রাজবাড়ীতে মোটরসাইকেলে এসে যুবককে গুলি করে হত্যা

রাজবাড়ী শহরে পিয়ারুল সরদার (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টো...

দেড় বছরে অন্তর্বর্তী সরকারের ক্ষতির বর্ণনা দেওয়া যাবে না
১৬ অক্টোবর ২০২৬

দেড় বছরে অন্তর্বর্তী সরকারের ক্ষতির বর্ণনা দেওয়া যাবে না

জামালপুরে বিমানমন্ত্রী

হাসপাতালে পিটিয়ে শামীম হত্যায় গ্রেফতার দুই, প্রধান আসামি ফেসবুকে সক্রিয়
১৬ অক্টোবর ২০২৬

হাসপাতালে পিটিয়ে শামীম হত্যায় গ্রেফতার দুই, প্রধান আসামি ফেসবুকে সক্রিয়

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানি ছড়ানোর পর ওয়াহিদ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে