গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

বাগেরহাটে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

ফকির হাসান আলী, বাগেরহাট প্রতিনিধি

ফকির হাসান আলী, বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৫ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২১:৩৬ এএম ২০২৬
বাগেরহাটে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ
ছবি

ছবি সংগৃহীত

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান নিহা (১৪) কে অপহরণ করার অভিযোগ উঠেছে। নিখোঁজ নুসরাত জাহান নিহা ওই এলাকার নবিবুর তালুকদারের মেয়ে। জানা যায়, নুসরাত জাহান নিহার বয়স যখন মাত্র তিন মাস, তখন তার মা তাকে ফেলে অন্যত্র বিয়ে করেন।


এরপর থেকে সে তার দাদি গুলশানারা বেগমের তত্ত্বাবধানে বড় হয়ে ওঠে। পরিবার জানায়, গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে পার্শ্ববর্তী বাসিন্দা শিউলি বেগম নুসরাত জাহান নিহাকে বাড়ি থেকে বের করে নিয়ে যায়।


জানা গেছে, শিউলি বেগম পরিবারসহ চট্টগ্রামে বসবাস করেন এবং মাঝে মধ্যে নিজ বাড়িতে আসেন। নিহার দাদি গুলশানারা বেগম বলেন, “আমি ঘরে ফিরে দেখি ঘরের মালামাল এলোমেলো। ঘর থেকে কিছু কাপড়, স্বর্ণালংকার ও নগদ টাকা নাই। বিষয়টি আমার ছেলেদের ও স্থানীয়দের জানাই। পরে জানতে পারি শিউলি বেগম নিহাকে নিয়ে বাগেরহাট বাসস্ট্যান্ডে গেছে। তিনি আরো জানান, স্থানীয়রা জিজ্ঞাসা করলে শিউলি বেগমের পরিবার বিষয়টি স্বীকার করে।


পরে শিউলির ছেলে রাতুল সরদারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তার মা নিহাকে বাগেরহাট বাসস্ট্যান্ড থেকে চট্টগ্রামগামী গাড়িতে তুলে দিয়েছেন। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ এলাকাবাসী নিখোঁজ কিশোরীকে উদ্ধার করতে বাগেরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। খবর পেয়ে সদর থানার এসআই গৌতম মণ্ডল ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় রাতুল সরদারকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। তবে এসআই গৌতম মণ্ডল এক দিনের মধ্যে নিখোঁজ শিক্ষার্থীকে হাজির করার আশ্বাস দিয়ে তাকে নিজ জিম্মায় ছেড়ে দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।


পরবর্তীতে একাধিকবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও কার্যকর কোনো অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীর স্বজনরা। পাশাপাশি বিভিন্ন মহল থেকে হুমকি ও চাপের মুখে রয়েছেন বলেও অভিযোগ করেন তারা।


এদিকে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুর রাজেশ শেখ বলেন, “নুসরাত জাহান নিহাকে পার্শ্ববর্তী শিউলি বেগম চট্টগ্রামে পাচার করেছে। আমরা প্রশাসনের হাতে তার ছেলেকে তুলে দিলেও তাকে ছেড়ে দেওয়া হয়। দ্রুত এই শিশুটিকে উদ্ধারে প্রশাসনের কার্যকর ভূমিকা চাই।”


এ বিষয়ে বাগেরহাট সদর থানার এসআই গৌতম মণ্ডল বলেন, ধারণা করা হচ্ছে ভারতে পাচারের উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে। পাচার কাজে জড়িত রাতুলকে ছেড়ে দেয়ার বিষয়ে তিনি বলেন এ ঘটনায় মামলা করা হয়নি, মিসিং ডায়েরি করা হয়েছে।


সানা/ওআ/আপ্র/১৭/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত
১৭ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের একই পরিবারের পাঁচ যাত্রী নিহত হ...

কক্সবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় মিলেছে
১৭ অক্টোবর ২০২৬

কক্সবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় মিলেছে

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে ৬ জনের...

ঘোড়াঘাটে চার ইউনিয়নের বিভিন্ন সড়ক উন্নয়নকাজ উদ্বোধন মন্ত্রীর
১৭ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে চার ইউনিয়নের বিভিন্ন সড়ক উন্নয়নকাজ উদ্বোধন মন্ত্রীর

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনসাধারণের যাতায়াত স...

মাছ চুরির সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রাণ গেল ঘের ব্যবসায়ীর
১৭ অক্টোবর ২০২৬

মাছ চুরির সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রাণ গেল ঘের ব্যবসায়ীর

সাতক্ষীরার তালা উপজেলায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মণ্ডল (৫২) নামে এক ঘের ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে