গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে জখম, আহত মা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২৩ মার্চ ২০২৬ | আপডেট: ১২:১৬ এএম ২০২৬
রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে জখম, আহত মা
ছবি

আহত ওসমান গণি -ছবি সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে স্থানীয় এক বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। হামলায় তার মা-ও আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) রাত আনুমানিক ৮টা ১০ মিনিট থেকে সাড়ে ৮টার মধ্যে উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহত ওসমান গণি (৪২) সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঞ্জম আলী সরকারের বাড়ির বাসিন্দা। একটি সূত্রে তাকে ইউনিয়ন বিএনপির সভাপতি, অন্য সূত্রে সাধারণ সম্পাদক বলা হয়েছে।

ওসমানের বাবা রশিদ আহমদ জানান, চারজন সশস্ত্র ব্যক্তি ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ওসমান হাত ও পেটে গুলিবিদ্ধ হন। পুলিশ জানিয়েছে, গুলির পর তাকে কুপিয়েও জখম করা হয়। জানা গেছে, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে তিনি বাড়িতে বিশ্রামে ছিলেন।

ছেলেকে বাঁচাতে গেলে তার মা আছিয়া বেগমও আহত হন। একটি সূত্রে বলা হয়েছে, তার দুই পায়ে গুলি লাগে। অন্য সূত্রে বলা হয়েছে, তার পায়ে গুলির ঘষা লেগেছে।

স্থানীয় লোকজন ও স্বজনরা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ওসমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আছিয়া বেগমের চিকিৎসা স্থানীয়ভাবে চলছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হিলাল উদ্দীন আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সানা/আপ্র/২৩/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রাজবাড়ীতে মোটরসাইকেলে এসে যুবককে গুলি করে হত্যা
১৭ অক্টোবর ২০২৬

রাজবাড়ীতে মোটরসাইকেলে এসে যুবককে গুলি করে হত্যা

রাজবাড়ী শহরে পিয়ারুল সরদার (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টো...

দেড় বছরে অন্তর্বর্তী সরকারের ক্ষতির বর্ণনা দেওয়া যাবে না
১৬ অক্টোবর ২০২৬

দেড় বছরে অন্তর্বর্তী সরকারের ক্ষতির বর্ণনা দেওয়া যাবে না

জামালপুরে বিমানমন্ত্রী

হাসপাতালে পিটিয়ে শামীম হত্যায় গ্রেফতার দুই, প্রধান আসামি ফেসবুকে সক্রিয়
১৬ অক্টোবর ২০২৬

হাসপাতালে পিটিয়ে শামীম হত্যায় গ্রেফতার দুই, প্রধান আসামি ফেসবুকে সক্রিয়

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানি ছড়ানোর পর ওয়াহিদ...

গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
১৬ অক্টোবর ২০২৬

গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী

দলমত নির্বিশেষে দেশের গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখতে পারলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে